শিরোনাম
সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী রমজানের বাজার সামলাতে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের রোহিঙ্গাবিষয়ক প্রতিনিধিদের সাক্ষাৎ নেগেটিভ ইক্যুইটি সমন্বয়ে ২০৩০ পর্যন্ত সময় পেল মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে রোগীদের শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী ফতুল্লায় মাদ্রাসায় আগুন : জাতীয় বার্নে ভর্তি ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪ কারিগরি ত্রুটিতে সাময়িক বন্ধ আরটিজিএস লেনদেন

সীমান্তের জেলাগুলোতে যত দ্রুত সম্ভব লকডাউনের নির্দেশ প্রধানমন্ত্রীর: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক:   |   সোমবার, ৩১ মে ২০২১   |   প্রিন্ট   |   ২৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

সীমান্তের জেলাগুলোতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় যত তাড়াতাড়ি সম্ভব সেগুলোতে লকডাউন দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনটি জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সীমান্তের জেলাগুলোতে করোনা সংক্রমণ বেড়ে যাচ্ছে, যা উদ্বেগজনক। এই জেলাগুলোতে করোনা ঊর্ধ্বমুখী হওয়ায় যত তাড়াতাড়ি সম্ভব লকডাউন দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

সোমবার কেবিনেট মিটিং থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, কোন কোন জেলায় লকডাউন দেওয়া হবে কেবিনেট ডিভিশন এটা নিয়ে কাজ করছে। তবে সেসব জেলায় এখন আমের ব্যবসা চলছে। তাই পর্যবেক্ষণ করা হচ্ছে কখন দেওয়া হবে।

করোনার টিকার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চাইনিজ টিকা আসবে মোট দেড় কোটি। প্রতি মাসে ৫০ লাখ ডোজ করে তিন মাসে আসবে এই টিকা। এই টিকা প্রথমেই দেওয়া হবে মেডিকেল শিক্ষার্থীসহ সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। এর পর বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। রাশিয়ার ভ্যাকসিনের বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে।’

তিনি বলেন, ‘আজ ফাইজারের যে টিকা আসবে, তা যাদের রেজিস্ট্রেশন আছে তাদের অগ্রাধিকারের ভিত্তিতে দেওয়া হবে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office