শিরোনাম
চিকিৎসা ভিসায় বাংলাদেশিদের একাধিকবার প্রবেশের সুবিধা দেবে থাইল্যান্ড পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই পোশাক খাতের অস্থিরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর সমুদ্রে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ ২০৩১ সালের মধ্যে জিডিপিতে এসএমই’র অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য পতিত স্বৈরাচার কোনোদিন এদেশে ফিরে আসবেনা : এমপি শওকতুল ইসলাম এলডিসি উত্তরণে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে উঠতে হবে নান্দনিক চট্টগ্রাম গড়তে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি : ডিসি জাহিদুল ইসলাম পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ-বাটি জাতীয় এসএমই মেলা শুরু রোববার, অংশ নেবে চার শতাধিক প্রতিষ্ঠান

সৈকত তরুণ সংঘের নতুন কমিটি ঘোষণা

উপজেলা প্রতিনিধি   |   বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সৈকত তরুণ সংঘের নতুন কমিটি ঘোষণা

সভাপতি মুহিবুর রহমান আকাশ, সম্পাদক ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের পাল্লাকান্দি-নইমপুর এলাকার সামাজিক ও ক্রীড়া সংগঠন সৈকত তরুণ সংঘের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং এলাকার তরুণদের সামাজিক, ক্রীড়া ও কল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে নতুন এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত ৩১ সদস্যবিশিষ্ট কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মুহিবুর রহমান আকাশ, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন।

কমিটির অন্যান্য পদে রয়েছেন— সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম ও সুহেল রানা; সহ-সাধারণ সম্পাদক ইমরান আহমদ ও তুহিন আহমদ; প্রচার সম্পাদক মারজান আহমদ; সহ-প্রচার সম্পাদক মাহিন ও জিহাদ আহমদ এবং কোষাধ্যক্ষ জামিল আহমদ। ক্রীড়া সম্পাদক লিটন আহমদ এবং সহ-ক্রীড়া সম্পাদক হিসেবে রাজ্জাক, তায়েফ, ইমরান ও মোজাম্মেল হোসেন দায়িত্ব পেয়েছেন। অফিস সম্পাদক রাব্বি আহমদ এবং সহ-অফিস সম্পাদক বাবু আহমদ ও সিয়াম। সমাজকল্যাণ সম্পাদক কাশেম এবং সহ-সমাজকল্যাণ সম্পাদক তানভির; ধর্মবিষয়ক সম্পাদক শিহাব আহমদ এবং সহ-ধর্মবিষয়ক সম্পাদক ওদুত, রুহুল ও সাকিব দায়িত্ব পেয়েছেন।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আব্দুল হান্নান, আহাদ মিয়া, জাকারিয়া, সামছু, কামরান ও খালিক।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, এলাকার তরুণদের ঐক্যবদ্ধ করে খেলাধুলা, সামাজিক সচেতনতা, মানবিক সহায়তা ও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে তাদের সম্পৃক্ত করাই হবে সংগঠনের অন্যতম লক্ষ্য। তারা সংগঠনের সকল সদস্য ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।

স্থানীয় তরুণরা আশা প্রকাশ করেছেন, নতুন কমিটির নেতৃত্বে সৈকত তরুণ সংঘ এলাকার সামাজিক ও ক্রীড়া অঙ্গনে আরও সক্রিয় ভূমিকা রাখবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
.
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office