শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

অক্সিজেন সরবরাহে কেউ বাধা দিলে প্রয়োজনে তাকে ফাঁসি দেব

অনলাইন ডেস্ক   |   শনিবার, ২৪ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ১৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

করোনাভাইরাস রোগীদের অক্সিজেন সরবরাহে গাফিলতি দেখলে কেন্দ্র, রাজ্য বা স্থানীয় স্তরের কোনো আমলাকেই ছেড়ে কথা বলা হবে না বলে জানিয়ে দিয়েছে দিল্লি হাইকোর্ট।

প্রয়োজনে তাকে ফাঁসিতে ঝোলানো হবে বলেও শনিবার হুশিয়ারি দিয়েছে আদালত। খবর আনন্দবাজার।

পাশাপাশি কেন্দ্রকে স্পষ্ট করে জানাতে বলা হয়, সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কবে দিল্লিতে ৪৮০ মেট্রিক টন অক্সিজেন পৌঁছাবে।

ভারতে কোভিড সংক্রমণের দ্বিতীয় তরঙ্গকে ‘সুনামি’ আখ্যা দিয়ে দিল্লি হাইকোর্ট একটি মামলার পর্যবেক্ষণে জানায়, হাসপাতালগুলিতে অক্সিজেন সরবরাহ পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না। সেই সরবরাহে ব্যাঘাত ঘটানো হলে কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মী অথবা স্থানীয় প্রশাসনের কোনো কর্তাব্যক্তিকেই ছেড়ে কথা বলা হবে না।

গত দুদিনে রাজধানীর দিল্লিতে দুটি হাসপাতালে অক্সিজেনের অভাবে অন্তত ৪৫ জন কোভিড রোগীর মৃত্যু হছে। রোগীদের বাঁচাতে দেশটির হাসপাতালগুলো সরকারের কাছে অক্সিজেন চেয়ে আবেদন করেছে। এমন পরিস্থিতিতে দিল্লি হাইকোর্ট আজ এ হুশিয়ারি দিল।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office