শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

অনিন্দিতা সেন’র কবিতা ‘বিচ্ছিন্ন দ্বীপ’

  |   মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ২৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

অনিন্দিতা সেন’র কবিতা ‘বিচ্ছিন্ন দ্বীপ’

ঠোঁটের কোলাজে মন ছুঁয়ে গেলে হঠাৎ
মনকেমনের হিসেব যেন কেমন এলোমেলো,
এক পা এক পা করে পাথুরে বুক চিরে

পদক্ষেপের হিসেব গুলিয়ে গেল, তাই না!

আমাকে নিজের করে ভাবোনি
তাই তো এত ডাকেও সাড়া দাওনি কখনো!

ফুরিয়ে যাওয়া দিনমানে সন্ধ্যে নামে ধীরে
ছুঁয়ে থাকা দুঃখবাতাস বিষণ্ণতায় মরে

ভারী স্যাঁতস্যাঁতে গলিপথ
হঠাৎ যেন সামনে আসে সুন্দরী মদিরেক্ষণা
উত্তাল সমুদ্রের মৎসগন্ধী ঘ্রাণ,

ঘ্রাণেন্দ্রিয়র কোন গভীরে সেই রমণীয় চেতনা
বজ্রপাতে আছড়ে পড়ে দৈবারিক রাত!

ব্যাথা-বিধুর ভীতির কোরক বিষাক্ত সাপ হয়ে
ঝুলে থাকে বুকে
পৃথিবী তখনো মধুময় ঝুলবারান্দায় হলুদ আলো
রেলিঙে মাধবীলতা!

শববাহী গাড়িটাই শুধু চলে যায় কুয়াশা ঢাকা বিচ্ছিন্ন দ্বীপে!

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office