| বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | ২৫৬ বার পঠিত | পড়ুন মিনিটে
অনিন্দিতা সেন-এর কবিতা: “নীলকন্ঠ সিরিজ”-(৩)
ভালো থেকো
যতবার ভাবি আবদ্ধ জীবনে গড়ব না আর
তোমায় কখনো
কিন্তু দ্যাখো, আগল ভেঙে হুড়মুড়িয়ে হঠাৎ কেমন সামনে এসে দাঁড়াও
চোখের আপাত পর্দার আড়াল থেকে
তোমায় দেখি…ভাল থেক নীল!
ভাল থেক; নীল আকাশের গায়ে
শুদ্ধতার ব্রহ্মচর্য্যে
ভাল থেক; পাথরের খাঁজে পবিত্র
বুনো ফুলের মত
ভাল থেক; মেঘের গায়ে উদার অনুভূতির
প্রলেপে
ভালো থেকো; ওক গাছের গায়ে
গার্হ্যস্থ যেখানে অঙ্কিত
ভালো থেকো; অচিন পথের পাকদণ্ডীর
প্রতিটি বাঁকে
ভালো থেকো; নিষিদ্ধ ছায়ায়
সরল যোগ চিহ্নের মত
ভাল থেকো!