শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

অন্তঃসত্ত্বা ও দুগ্ধদানকারী মাকে টিকা দেওয়ার সুপারিশ পরামর্শক কমিটির

অনলাইন ডেস্ক:   |   সোমবার, ০২ অগাস্ট ২০২১   |   প্রিন্ট   |   ২০৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

প্রতীকি ছবি।

অন্তঃসত্ত্বা এবং দুধ পান করানো মাকে করোনার টিকা দেওয়া যাবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ গঠিত জাতীয় টিকা পরামর্শক কমিটি (ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ) আজ সোমবার এ সিদ্ধান্ত দিয়েছে।

এই কমিটির সদস্য ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বে-নজীর আহমেদ আজ সোমবার এ তথ্য জানান। জাতীয় টিকা পরামর্শক কমিটি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও অন্য বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি স্বাধীন কমিটি। এর সভাপতি চৌধুরী আলী কাওসার।

দুপুরে বে-নজীর আহমেদ বলেন, ‘আমাদের কাছে সরকার টিকা নিয়ে নানা পরামর্শ চায়। আমরা পরামর্শ দিই। এরই ধারাবাহিকতায় আজ গর্ভবর্তী এবং সন্তানকে দুধ পান করাচ্ছেন এমন নারীদের টিকা দেওয়ার প্রসঙ্গ আসে।

বে-নজীর আহমেদ বলেন, স্ত্রীরোগ বিশেষজ্ঞদের সংগঠন অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) চায়, টিকা দেওয়া হোক। তাদের সংগঠনের সভাপতিও এসেছিলেন আমাদের সভায়। তিনি একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনও করেছেন। সেখানে তিনি গর্ভবতী ও দুধপান করানো মায়েদের টিকার ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিভিন্ন দেশের অবস্থান তুলে ধরেন। তার আলোকে আমরা মত দিয়েছি, গর্ভবতী এবং সন্তানকে দুধ পান করানো এমন মায়েদের করোনার টিকা দেওয়া যাবে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কয়েক দিন আগে বলেছিলেন, বিশেষজ্ঞরা পরামর্শ দিলে তারা টিকা দেওয়ার সিদ্ধান্ত নেবেন। এখন এটা সরকারের সিদ্ধান্তের বিষয় তারা টিকা দেবেন কিনা। বে-নজীর আহমেদ বলেন, কোভিড-১৯ শুরু হওয়ার পর এর টিকা নিয়েও নানা পরামর্শ দিয়েছি। প্রত্যেকটা টিকার ব্যাপারে নানা পরামর্শ দিয়েছি। আর সরকার প্রতিটি টিকার ব্যাপারে আমাদের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে। যেমন অ্যাস্ট্রাজেনেকার টিকা কত দিনের ব্যবধানে দেওয়া যায়, অন্য টিকার ব্যবধান কেমন হতে পারে-ইত্যাদি নানা পরামর্শ দিয়ে এসেছি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office