শুক্রবার ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
ভালো কোম্পানি তালিকাভুক্তির প্রতিবন্ধকতা দূর করার আহ্বান বিএপিএলসির প্রস্তাবিত বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নেবে : আইনমন্ত্রী জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী আল-আরাফাহ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আইডিআরএর চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন মীর নাদিয়া নিভিন স্বাস্থ্যখাতে লুটপাটে সেবা কার্যক্রম ভেঙে পড়েছিল: স্বাস্থ্যমন্ত্রী বিএসএফের হাতে বাংলাদেশি হত্যা মানবাধিকার লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষায় বাড়ছে বিনিয়োগ, বদলাচ্ছে শিক্ষাক্রমও: শিক্ষামন্ত্রী বাজারে চাল ও নিত্যপণ্যের দাম স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী জনগণকে বিভ্রান্তকারীদের বিষয়ে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী
Advertise with us

আইডিআরএর চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন মীর নাদিয়া নিভিন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আইডিআরএর চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন মীর নাদিয়া নিভিন

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নবনিযুক্ত চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

দায়িত্ব গ্রহণের পর আইডিআরএ কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অনুষ্ঠিত এক পরিচিতি সভায় তিনি বীমা খাতের আধুনিকায়ন এবং ঝুঁকি-ভিত্তিক তদারকি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।


সভায় তিনি বলেন, দেশের বীমা খাতকে আরও শক্তিশালী ও টেকসই করতে প্রচলিত পরিপালন-ভিত্তিক (Compliance-Based) তদারকি ব্যবস্থা থেকে ঝুঁকি-ভিত্তিক (Risk-Based) তদারকি ব্যবস্থায় উত্তরণ প্রয়োজন। ।


মীর নাদিয়া নিভিন বলেন, একটি প্রতিষ্ঠানের সার্বিক সফলতা এবং একটি খাতের টেকসই উন্নয়নের জন্য সুস্পষ্ট ও দীর্ঘমেয়াদি ভিশন থাকা অত্যন্ত জরুরি। সেই ভিশন বাস্তবায়নে প্রতিষ্ঠান, নিয়ন্ত্রক সংস্থা এবং সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিতভাবে কাজ করতে হবে।


নতুন চেয়ারম্যান আরও বলেন, বীমা খাতের উন্নয়নে দাবি নিষ্পত্তির সক্ষমতা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা, আর্থিক স্থিতিশীলতা নিশ্চিতকরণ এবং কার্যকর নিয়ন্ত্রণ ও তদারকি ব্যবস্থার বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব লক্ষ্য অর্জনে আইডিআরএ আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন নিয়ন্ত্রক কাঠামো গড়ে তুলতে কাজ করবে।


পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) সচিব নাজমা মোবারেক। অনুষ্ঠানে এফআইডি অতিরিক্ত সচিব জনাব মোঃ সাঈদ কুতুব,আইডিআরএর সদস্যবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সদস্য প্রশাসন জনাব মো. ফজলুল হক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office