বৃহস্পতিবার ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ৮ দফা প্রস্তাব ডিবিএর ইসলামী ব্যাংক নিয়ে অস্থিরতা পুরো ব্যাংক খাতে প্রভাব ফেলতে পারে : মাসরুর আরেফিন বিদেশি বিনিয়োগ আনলে ১.৫ শতাংশ প্রণোদনার ঘোষণা প্রধানমন্ত্রীর বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি : বাণিজ্যমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্পটে বড় পর্দায় দেখানো হবে বিশ্বকাপ ফুটবল: ক্রীড়া প্রতিমন্ত্রী ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনেছে বিটিভি : তথ্য প্রতিমন্ত্রী অনার্স কোর্স থেকে বাংলা ও ইতিহাস বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ রাশিয়ায় এক লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর প্রস্তাব সাউথইস্ট ব্যাংকের মতিঝিল শাখা (ইসলামিক ব্যাংকিং) নতুন ঠিকানায় স্থানান্তরিত
Advertise with us

আইরিন রিয়ার কবিতা ‘হে প্রিয় ভালোবাসা’

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৫ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আইরিন রিয়ার কবিতা ‘হে প্রিয় ভালোবাসা’

আইরিন রিয়ার কবিতা ‘হে প্রিয় ভালোবাসা’

আকাশের তারায় পাহাড়ের চূড়ায়
গভীর সমুদ্রের ঢেউয়ে
বনের ছায়ায় খুঁজেছি তোমায়।

কত কিন্তু তবুও পাইনি
পাইনি তোমায় আঁধারের কোলে!
পাখি ডাকা সবুজ শীতল রাঙা ভোরে
পাইনি তোমায় আগুণের লেলিহান শিখায়।

মনের ময়লা কালিমা ভাসিয়ে নেয়
অঝোরে ঝরে বৃষ্টি ধারায়
পাইনি তোমায় খরতাপে পোড়া ধূসর মাঠে।

বাতাসে দোলানো সবুজ শষ্যের ঢেউয়ে
মাঠে ঘাটে হাটে পথে প্রান্তরে
তীরে সৈকতে বনে জঙ্গলে
রাস্তার জনারণ্যে সমাজ সংসারে।

ঘরনী আত্মজ আত্মজার মাঝারে
চঞ্চলা কিশোরীর নূপুরের রিনিঝিনি ঝংকারে।

চাঁদমুখো তরুণীর নীরবে ঝরা নয়ন বাড়িতে
বন্ধু বান্ধব আত্মীয় প্রিয় আপনজনের মাঝে
সহায় সম্পদ অর্থবিত্ত ভোগবিলাসের কাতারে।

স্বর্গ মর্ত্য পাতালে জন্ম মৃত্যুর আসরে
কোথাও তোমায় খুঁজে পাইনি।

ভালোবাসা ভালোবাসা তুমি কোথায়?
হে প্রিয় ভালোবাসা…
তোমায় ছাড়া ব্যর্থ জীবনের মিথ্যে অলীক আশা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office