শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিইউতে করোনায় আক্রান্ত কবরী

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৮ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ২৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

কিংবদন্তি অভিনেত্রী ও রাজনীতিবিদ সারাহ বেগম কবরী

করোনাভাইরাসে আক্রান্ত কিংবদন্তি অভিনেত্রী ও রাজনীতিবিদ সারাহ বেগম কবরীকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউতে তাকে নেওয়া হয়।

কবরীর ব্যক্তিগত সহকারী নূর উদ্দিন বলেন, ‘কিছুক্ষণ আগে ম্যাডামকে আইসিইউতে নেয়া হয়েছে। উনার অক্সিজেন লেবেল অনেকটাই কমে গেছে। আপাতত আর কোনো আপডেট নেই। এখানকার ডাক্তার ব্রিফিং করলে পরে আপডেট দিতে পারব।’

এর আগে তিনি জানান, গত ৫ এপ্রিল কবরীর নমুনা পরীক্ষায় ক‌রোনা রি‌পোর্ট প‌জি‌টিভ আসে। এরপর ওইদিন রাতেই তাকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছে।

১৯৬৪ সালে সুভাষ দত্তের ‘সুতরাং’ সিনেমার মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন কবরী। কাজ করেছেন ‘নীল আকাশের নিচে’, ‘ময়নামতি’, ‘ঢেউয়ের পর ঢেউ’, ‘পরিচয়’, ‘অধিকার’, ‘বেঈমান’, ‘অবাক পৃথিবী’, ‘সোনালী আকাশ’, ‘দীপ নেভে নাই’-এর ম‌তো দর্শক‌প্রিয় সিনেমাতে।

২০০৬ সালে তার পরিচালিত প্রথম সিনেমা ‘আয়না’ মুক্তি পায়। বর্তমানে তিনি নির্মাণ করছেন তার পরিচালিত দ্বিতীয় সিনেমা ‘এই তুমি সেই তুমি’। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন নিশাত সালওয়া ও রিয়াদ রায়হান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office