শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

আগামীর তারকা-২০২০ অনুষ্ঠানে বিশেষ পুরস্কার পেলেন কেয়া বাঙালী

অনলাইন ডেস্ক:   |   সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ৪০৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: সংগৃহীত

করোনা মহামারীতে যখন পুরো বিশ্ব থমকে গিয়েছিল সেই সময় বিভিন্ন শিল্পীদের সংস্কৃতি চর্চার ধারাকে অব্যাহত রাখতে এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশে “লক ডাউনে ঘর বন্দী জীবনে, মেতে উঠুন সুপ্ত প্রতিভা বিকাশে” এই স্লোগানকে সামনে রেখে এটিএন এমসিএল ও এটিএন বাংলা এবং স্টুডিও হৃদম যৌথভাবে আয়োজন করেছিল দক্ষিন এশিয়ার দেশগুলোকে নিয়ে একক নৃত্য প্রতিযোগীতা ”সাউথ এশিয়ান ডান্স কম্পিটিশন-২০২০” এবং দুই বাংলার যৌথ অংশগ্রহণে ”আগামীর তারকা-২০২০” (অভিনয় ও সংগীত) প্রতিযোগীতা।

keya bangali1

ছবি: সংগৃহীত

আর সেই প্রতিযোগীতায় বিশেষ পুরস্কার পেলেন বর্তমান সময়ের জনপ্রিয় সংগীত শিল্পী কেয়া বাঙালী। শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টা সময় অনুষ্ঠানে বিজয়ীদের পুরষ্কার বিতরনী অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে এটিএন এমসিএল ও এটিএন বাংলা একটি আড়ম্বরপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন গ্রুপের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। এসময় তিনি বিজয়ীদর মধ্যে ট্রফি তুলে দিলেন। অনুষ্ঠানটি বাংলাদেশ চলচিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) এর এটিএন বাংলার নিজস্ব স্টুডিওতে ধারণ করা হয় এবং এটিএন বাংলায় প্রচার করা হয়। বিশেষ পুরস্কার প্রাপ্ত সংগীত শিল্পী কেয়া বাঙালীর অনুভূতির কথা
জানতে যোগাযোগ করা হলে তিনি বলেন, উক্ত প্রতিযোগীতায় আমি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হতে
না পারলেও আমি অনেক খুশি। আমাকে আগামীর তারাকায় বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছে। এই জন্য এটিএন গ্রুপের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান স্যার, সাজেদুর রহমান মনিম স্যার এবং হাসান শরিফ স্যারকে অসংখ্য ধন্যবাদ। একই সাথে এটিএন বাংলা, এটিএন এমসিএলকেও ধন্যবাদ জানান, ওই সংগীত শিল্পী।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office