শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী সোমবার থেকে সুচির বিচার শুরু

অনলাইন ডেস্ক:   |   সোমবার, ০৭ জুন ২০২১   |   প্রিন্ট   |   ১৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

মিয়ানমারের ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) প্রধান নেতা অং সান সু চির বিচার আগামী সপ্তাহের সোমবার থেকে শুরু হতে যাচ্ছে। সু চির আইনজীবী এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

নোবেল জয়ী এই নেতার বিরুদ্ধে গত বছরের নির্বাচনী প্রচারণার সময় করোনাভাইরাসের বিধিনিষেধ ভঙ্গ ও অবৈধভাবে ওয়াকি-টকি রাখার অভিযোগ আনা হয়েছে।

সু চির আইনজীবী মিন মিন সো সোমবার বলেন, ১৪ জুন নির্ধারিত পরবর্তী শুনানিতে ‘আমরা মামলার বাদী ও সাক্ষীদের জবানবন্দি শুনব।’

মিন মিন বলেন, ‘তিনি (সু চি) সবার সুস্থতা কামনা করেছেন।’

জান্তা সরকারের হাতে গৃহবন্দি হওয়ার পর থেকে সু চির আইনজীবী মাত্র দু’বার তার সঙ্গে দেখা করতে পেরেছেন। এসময় বারবার তার মামলার তারিখ পেছানো হয়েছে এবং তার সঙ্গে দেখা করতে আইনজীবীকে বেশ বেগ পেতে হয়েছে।

জান্তা সরকার ইতোমধ্যে সু চির দল এনএলডি বিলুপ্ত করার হুমকিও দিয়েছে। জান্তা সমর্থিত নির্বাচন কমিশনের অভিযোগ, ২০২০ সালের নির্বাচনে এনএলডি জালিয়াতির মাধ্যমে ক্ষমতায় এসেছে।

এএফপির এক সাংবাদিক জানান, আদালতের কাছে নেপিদো কাউন্সিলের কাছে ব্যাপক সংখ্যক পুলিশের উপস্থিতি দেখা গেছে। সে জায়গার আশেপাশে রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে।

এ বছরের ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাত করে। সুচি ও সরকারের প্রেসিডেন্টসহ অনেক আইনপ্রণেতাকে আটক করে সেনাবাহিনী। অভ্যুত্থানের পর থেকেই দেশটির জনসাধারণ জান্তা সরকারের বিরুদ্ধে ব্যাপক গণবিক্ষোভ শুরু করে। এসব বিক্ষোভ অত্যন্ত নিষ্ঠুরভাবে দমন করেছে জান্তা সরকার। নিরাপত্তা বাহিনীর গুলিতে এ পর্যন্ত দেশটিতে প্রায় ৮৫০ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office