শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

আটকে গেল শুভর ‘নূর’

বিনোদন ডেস্ক   |   সোমবার, ২৫ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

চলচ্চিত্র সেন্সর বোর্ডে আটকে গেল আরিফিন শুভ অভিনীত ছবি ‘নূর’। সেন্সর বোর্ড সদস্যরা জানিয়েছেন, এরই মধ্যে ‘নূর’ ছবিটি দেখেছেন তাঁরা। গল্পও ভালো লেগেছে, কিন্তু নির্মাণে কিছু ত্রুটি দেখা গেছে। বিশেষ করে সংলাপ অস্পষ্ট এবং রংবিন্যাস, দৃশ্য ও শব্দ সংযোজন সন্তোষজনক নয়। সবকিছু মিলিয়ে সেন্সরে জমা পড়া ছবিটি অসম্পূর্ণ মনে হয়েছে তাঁদের। যে কারণে টেকনিক্যাল বিষয়গুলো সংশোধন করে আবার নতুন করে ছবিটি জমা দিতে বলা হয়েছে। এর পর তাঁরা ছাড়পত্র দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। বিষয়টি এরই মধ্যে ছবি-সংশ্নিষ্টদের জানিয়ে দেওয়া হয়েছে বলে সেন্সর বোর্ড সদস্যরা জানান।

‘নূর’ ছবির পরিচালক রায়হান রাফী জানান, এ বিষয়ে এখনও অফিসিয়াল কোনো কাগজ তাঁর হাতে এসে পৌঁছায়নি। কাগজ হাতে এলে জানা যাবে কোনো সংশোধনী আছে কিনা। যদি থাকে, তবে সেন্সর বোর্ডের দিকনির্দেশনা মেনেই কাজ করা হবে। ‘নূর’ ছবিতে নাম ভূমিকায় অভিনয়ের পাশাপাশি নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করছেন আরিফিন শুভ। ছবিতে তাঁর বিপরীতে আবারও দেখা যাবে জান্নাতুল ঐশীকে। এদিকে নির্মাতা রায়হান রাফীর ‘পরাণ’ ছবিটি দেশজুড়ে আলোড়ন তুলেছে। যে কারণে তাঁর পরবর্তী ছবি ‘নূর’ নিয়ে বেড়ে চলেছে দর্শকের কৌতূহল।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office