| মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১ | প্রিন্ট | ২৫২ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্যথিত সুখ
আতাউর রহমান নোমান
এই মনে হয় পয়লা দেখা বৈশাখে আর রমজানে
খুশির বরাত দেয় দু’জনে নামতে বলে সন্ধানে
রমজানের ঐ চাঁদ উঠেছে এই পৃথিবীর সবখানে
পাপী তাপীর এই তো সুযোগ বান্ধা থাকে শয়তানে।
সঙ্গে আছে ঘোর করোনা লকডাউনের কল্যানে
খোঁজ করে যায় হা করা মুখ নাক চোখ আছে কোনখানে
বর্ষ বরণ করছে ধারণ ঘাতক ব্যাধির জবানে
দোকান পাটে ভিড় হবে না ইফতারিতে সব জানে।
হাসি খুশির এ তল্লাটে পান্তা ইলিশ শুটকি ঝুল
ক্যামনে তুলি হা করে মুখ কে জানি কয় চুটকি খুল
যায় না দেখা ঠোকর মারে চিমটি কেটে কয় কি ভুল
মুখ খোলা কেন্ চোখ ঘোলা কেন্ নাক দিয়ে ঠিক হাঁচি তুল।
হতাশ বাতাস যায় বলে ঠিক করিসনে ভাই মস্ত ভুল
ঘাতক ব্যাধির আক্রমণে চারদিকে আজ হুলস্থুল
ঘর হতে বের হোসনে তোরা হুঁশ করে চল নয়ন খোল
রমজানের ওই বরাত নিয়ে খোদার কাছে দু’হাত তোল।