| মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১ | প্রিন্ট | ২১৯ বার পঠিত | পড়ুন মিনিটে
জীবনের দেনা-পাওনা
আনোয়ার কামাল
জীবনের সব দেনা-পাওনা শেষ হলে
বৃত্ত থেকে খসে পড়ে ব্যর্থ শব- গোধূলি বিকাল।
এ জগতে মানুষ ভীষণ নিঃস্ব— একা
মায়াবী চিহ্ন লেগে থাকে গতরের অলিন্দে
তবুও সবকিছু শান্ত হলে বদলে যায় উদাসী বাতাস।
জীবনের সব দেনা-পাওনা শোধ হয় করোটির
গোপন কুঠুরিতে— বেওয়ারিশ বুনোহাঁস উড়ে যায়
ক্ষণিকের শান্ত নীড়ে হৈমন্তিক গোধূলিবেলায়।