শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিক্রি হয়েছে ৪০ কোটি টাকার পণ্য

অনলাইন ডেস্ক:   |   সোমবার, ৩১ জানুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   ১২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: সংগৃহীত

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এবার প্রায় ১৬ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানির আদেশ পাওয়া গেছে। পাশাপাশি মেলায় ৪০ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে। এবারের মেলায় বিশেষ অবদান রাখার জন্য ১২ ক্যাটাগরিতে ৪২ অংশগ্রহণকারী, বিভিন্ন দফতরের ১০ কর্মকর্তা এবং ২৭টি সংস্থা পুরস্কার পেয়েছে।

সোমবার রাজধানীর অদূরে পূর্বাচলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুারো (ইপিবি) আয়োজিত ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং বিশেষ অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি পুরস্কার বিজয়ীদের হাতে পদক তুলে দেন।
বানিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি জসিম উদ্দিন, ইপিবির ভাইস চেয়ারম্যান এ এইচ এমন আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, কোভিড পরিস্থিতির মধ্যেও এবারের মেলা সফলভাবে সম্পন্ন হয়েছে। ২০২৪ সাল নাগাদ দেশের রপ্তানি লক্ষ্যমাত্রা ৮০ বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্য অর্জনে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। একইসাথে ২০২৬ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার প্রেক্ষিতে যেসব বাণিজ্য সুবিধা হারাবে, সেই চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। চলতি বছর চারটি দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষরের কাজ চলছে।

উল্লেখ্য, এবারের বাণিজ্য মেলা প্রায় দেড় কোটি টাকার মূল্য সংযোজন কর (মুসক) আদায় হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office