শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

আপাতত গণটিকা কার্যক্রম বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক:   |   রবিবার, ১৫ অগাস্ট ২০২১   |   প্রিন্ট   |   ২২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি সংগৃহীত

কোভিড-১৯ থেকে সুরক্ষায় আপাতত আর গণটিকা কার্যক্রম শুরু হচ্ছে না। সারাদেশে ভ্যাকসিনেশন কার্যক্রমের জন্য যথেষ্ট পরিমাণ টিকা হাতে এলেই আবারও গণটিকা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

রোববার দুপুরে মহাখালীতে বিসিপিএস মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে মন্ত্রী এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পর্যাপ্ত পরিমাণ টিকা হাতে না আসায় গণটিকা কার্যক্রম আপাতত বন্ধ থাকবে। টিকা পাওয়া সাপেক্ষে আবারও এ কার্যক্রম শুরু হবে। এখন যেভাবে টিকা দেওয়া হচ্ছে, সেভাবেই চলবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা পেতে চীনের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছি। যৌথভাবে টিকা উৎপাদনের বিষয়ে আগামী সপ্তাহে চুক্তি হবে। রাশিয়ার সঙ্গে আমাদের টিকা চুক্তি সম্পন্ন হয়েছে। এখন টিকা পেতে অপেক্ষায় আছি। ভারতের কাছে পাওনা আছে ২ কোটি ৩০ লাখ টিকা। কোনো কার্যক্রম আটকে নেই। টিকা পাওয়ার সঙ্গে সঙ্গে গণটিকা কার্যক্রম আবারও শুরু হবে।

মন্ত্রী বলেন, এই সপ্তাহে আমরা ৫৪ লাখ টিকা পেয়েছি। মাসের শেষের সপ্তাহের মধ্যে আরও ৫০ লাখ টিকা আসবে। এর মধ্যে আমাদের স্বাভাবিক টিকা কার্যক্রম চলমান থাকবে। দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি কমতে শুরু করেছে। গতমাসেও আমাদের সংক্রমণ পরিস্থিতি অনেক খারাপ ছিল। আমরা ৫ শতাংশের নিচে সংক্রমণ চাই।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office