শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

আবারও উৎপাদনে আসছে শিকলবাহা বিদ্যুৎকেন্দ্র

অর্থনীতি ডেস্ক   |   বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ১৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

আগামী এপ্রিলে চট্টগ্রামের শিকলবাহা ১৫০ মেগাওয়াটের পিকিং পাওয়ার প্ল্যান্ট উৎপাদনে আসছে। গ্যাস টারবাইনসহ অন্যান্য যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় দেড় বছর ধরে বন্ধ ছিল এই বিদ্যুৎকেন্দ্র।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বিদ্যুৎকেন্দ্রটির জন্য ৯১ কোটি ৮৫ লাখ ৫১ হাজার ৪৮৯ টাকার যন্ত্রপাতি কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগে অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বৈঠক শেষে সাংবাদিকদের জানান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ঢাকার জেঅ্যান্ডসি ইমপেক্সের কাছ থেকে শিকলবাহা পাওয়ার প্ল্যান্টের গ্যাস টারবাইন অংশের সংশ্লিষ্ট যন্ত্রাংশ সংগ্রহ, স্থাপন এবং বিশেষজ্ঞ সেবা নেবে। এ জন্য ব্যয় হবে ৯১ কোটি ৮৫ হাজার ৪৮৯ টাকা।

বিদ্যুৎকেন্দ্রটির ব্যবস্থাপক কামরুদ্দিন আহমেদ বলেন, গ্যাস টারবাইনসহ অন্যান্য যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় দেড় বছর ধরে বন্ধ আছে এ বিদ্যুৎকেন্দ্র। নতুন করে যেসব সংস্কার কাজ হাতে নেওয়া হয়েছে, তা বাস্তবায়িত হলে আগামী এপ্রিলে এ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন করা যাবে বলে আমরা আশা করছি।

সৌদি আরবের সাবিক এগ্রি ও বাংলাদেশের কাফকোর কাছ থেকে ৬০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার। সেজন্য মোট খরচ হবে ২২৫ কোটি ৭৪ লাখ ৪৮ হাজার ৭০৬ টাকা। বুধবারের বৈঠকে এ প্রস্তাবও অনুমোদন করেছে মন্ত্রিসভা কমিটি।

অতিরিক্ত সচিব জানান, বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) জন্য কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকে দ্বাদশ লটে ১১০ কোটি ২০ লাখ ৫৩ হাজার ১৫০ টাকায় ৩০ হাজার টন ইউরিয়া সার কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া বিসিআইসির জন্য সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রেস কোম্পানি থেকে ১৮তম লটে আরও ৩০ হাজার টন ইউরিয়া সার ১১৫ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৫৫৬ টাকায় কেনা হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office