শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

আবারও জুটি হচ্ছেন শাকিব-নুসরাত

বিনোদন ডেস্ক   |   বুধবার, ৩১ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

’শাহেনশাহ’ ছবির মাধ্যমে প্রথম বড় পর্দায় জুটি বাঁধেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এরপর এই জুটির আর একসঙ্গে সিনেমা করা হয়নি।

তবে একটি মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে দেখা গেছে তাদের। গত বছরের শুরুর দিকে বার্জারের বিজ্ঞাপন মডেল ও শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হন তারা। এরপর একসঙ্গে করেন একটি বিজ্ঞাপনও।

নতুন খবর হচ্ছে একই প্রতিষ্ঠানের নতুন একটি বিজ্ঞাপনে আবারও জুটি হচ্ছেন শাকিব খান ও নুসরাত ফারিয়া।

দীর্ঘ ৯ মাস যুক্তরাষ্ট্রে কাটানোর পর গত ১৭ আগস্ট দেশে ফেরেন শাকিব। কয়েকদিন পরই বিজ্ঞাপনটি করার বিষয়ে কথা হয় শাকিব খানের সঙ্গে। শিডিউল মোতাবেক সেপ্টেম্বরের মাঝামাঝিতে রাজধানীতেই বিজ্ঞাপনটির শুটিং হবে বলে জানিয়েছেন সমন্বয়কারী প্রতিষ্ঠানের চেয়ারম্যান রমিম রায়হান।

শাকিব খান নিজেও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বার্জারের শুভচ্ছাদূত হিসেবে গত বছর চুক্তিবদ্ধ হই। এরপর একটি বিজ্ঞাপন করেছি। শিগগিরই বড় অ্যারেজমেন্টে আরও একটি বিজ্ঞাপন করার কথা হচ্ছে।’

নতুন এই বিজ্ঞাপন নির্মাণে বেশ কয়েকজন নির্মাতার প্রাথমিক নাম প্রস্তাব হয়েছে বলে জানা গেছে।

নুসরাত ফারিয়া এখন একটি ছবির শুটিংয়ে ব্যস্ত। সেখান থেকে ফিরেই নতুন এই বিজ্ঞাপনে অংশ নেবেন বলে জানা গেছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office