শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

আবারও প্রেমে পড়েছেন সারা

বিনোদন ডেস্ক   |   সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

সুশান্ত সিং রাজপুত ও কার্তিক আরিয়ানের সঙ্গে সারার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। সুশান্তের মৃত্যুর পর এই গুঞ্জন পুরোপুরি চাপা পড়ে যায়। আর কার্তিক আরিয়ানের সঙ্গে সম্পর্কের ইতি ঘটে ‘লাভ আজকাল’ ছবি মুক্তির কিছুদিন পরেই। এবার শোনা গেল, নতুন করে প্রেমে পড়েছেন সারা আলি খান। আগের দু’জন বলিউড অভিনেতা হলেও এবার যাঁকে নিয়ে গুঞ্জন, তিনি বলিউডের কেউ নন; বরং ক্রিকেটের সঙ্গে তাঁর নিত্য ওঠাবসা। তিনি ভারতের জাতীয় দলের ক্রিকেটার শুভমান গিল। সম্প্রতি এই ক্রিকেটারের সঙ্গে নৈশভোজেও গিয়েছিলেন সারা।

এর পর থেকেই এই বলিউড অভিনেত্রীর নতুন প্রেম নিয়ে শোরগোল পড়ে গেছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সারার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে দেখা গেছে, পুরোনো দিনের হিন্দি রোমান্টিক গানের সঙ্গে কোমর দুলিয়ে নাচছেন সারা। তা দেখেই নেটিজেনরা মন্তব্য করেছেন, নতুন প্রেম নিয়ে মহানন্দে আছেন এই অভিনেত্রী। তাই পৃথিবীর সবই তাঁর কাছে আনন্দময় হয়ে উঠেছে। কিন্তু এসব মন্তব্য নিয়ে সারা বা শুভমান দু’জনের কেউই মুখ খোলেননি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office