শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

আবুধাবিতে লটারিতে ২৩ কোটি টাকা জিতলেন বাংলাদেশি শাহেদ

অনলাইন ডেস্ক   |   বুধবার, ০৭ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ১৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: সংগৃহীত

আবুধাবিতে ‘বিগ টিকিট’ নামের একটি লটারির ড্রয়ে ১০ মিলিয়ন দিরহাম (২৩ কোটি টাকার বেশি) জিতেছেন এক প্রবাসী বাংলাদেশি। শনিবার দেশটির আল আইনতে এ লটারি জেতেন তিনি।

৫৫ বছর বয়সী শাহেদ আহমেদ মৌলভিফাইজ একটি গাড়ি ওয়ার্কশপ চালান। তিনি জানান, ৩৫ বছর ধরে ‘বিগ টিকিট’ কিনে আসছেন তিনি। ১৯৯২ সালে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে এটি প্রথম চালু হয়। এরপর থেকে তিনি এ টিকিট কিনে আসছিলেন। খবর গালফ নিউজের।

৪০ বছর ধরে আল আইনতে বসবাস করছেন শাহেদ। তিনি জানান, এখন তার স্ত্রী ও তিন ছেলে-মেয়েকে সংযুক্ত আরব আমিরাতে আনতে চান। এই লটারিজয়ীর বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম শহরে।

দেশে ফিরে বাড়ি তৈরি করতে চান জানিয়ে শাহেদ বলেন, ‘আমি আপাতত এই দুটি বিষয়ে পরিকল্পনা করছি। আরা বাদবাকি বিষয় সম্পর্কে পরে জানতে পারবেন। প্রথমবারের মতো এ লটারি জেতায় আমি খুব খুশি।’

এ লটারির দ্বিতীয় পুরস্কার ৫ মিলিয়ন দিরহাম জিতেছেন বাহরাইনে বসবাসরত ভারত থেকে আসা রমন মোহন। তৃতীয় পুরস্কার সাড়ে তিন মিলিয়ন দিরহাম বিজয়ী হলেন সৌদি আরবে বসবাসকারী এক ভারতীয় প্রবাসী। সূত্র: সমকাল

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office