শিরোনাম
বেনাপোল-পেট্রাপোলে আমদানি-রফতানি বন্ধ গ্রাম পুলিশ মহাসমাবেশে সস্ত্রীক যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী প্রতারণা ও পরিচয় জালিয়াতির অভিযোগের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হত্যার হুমকি মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী আন্দোলনে অর্থায়নের অভিযোগ: ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ গ্রাউন্ড অপারেশন আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে ব্র্যাক আইটির সমঝোতা স্মারক সই তৃতীয় প্রান্তিকে সিটি ব্যাংকের মুনাফায় ২০ প্রবৃদ্ধি
এক প্রবাসীর মায়ের আহাজারি:

‘আমার বাজানরে বাঁচান, ওরে আমার বুকে ফিরাইয়া দ্যান’

অনলাইন ডেস্ক:   |   রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: লিবিয়ায় বন্দী অভিবাসনপ্রত্যাশীদের দেশে ফিরিয়ে আনার আকুতি জানিয়ে মানববন্ধন করেছেন স্বজনেরা। রোববার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে

‘আমার বাজানে আট মাস ধইরা লিবিয়ার জেলখানায় বন্দী। দালালের কাছে এই পর্যন্ত ৮ লাখ টাকা দিছি। কোনো কাম হয় নাই। আমার বাজানরে আম্মেরা (আপনারা) বাঁচান। ওর শরীরে ঘা-পাঁচড়া হয়ে গেছে। ওরে আমার বুকে ফিরাইয়া দ্যান।’

আদরের সন্তান মেহেদী হাসানকে ফিরে পেতে আজ রোববার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নিয়ে এমন আকুতি জানিয়েছেন জেসমিন আক্তার (৬০)। তাঁর বাড়ি মাদারীপুর সদর উপজেলার পাতিলাদি এলাকায়।

শুধু জেসমিন আক্তারই নন, তাঁর ছেলের মতো লিবিয়ায় বন্দী ১২০ জন অভিবাসনপ্রত্যাশীর পরিবারের সদস্য একই আকুতি জানিয়ে মানববন্ধনে অংশ নেন। ‘আটককৃতদের হতভাগ্য অভিভাবক ও স্বজন’ লেখা ব্যানারে প্রায় দুই ঘণ্টাব্যাপী তাঁরা মানববন্ধন করেন।

মানববন্ধনে স্বজনেরা বলেন, মাদারীপুর, গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলার ১২০ জন তরুণ লিবিয়া হয়ে ইতালি যাওয়ার উদ্দেশ্যে প্রায় এক বছর ধরে লিবিয়ার একটি কারাগারে বন্দী। এর মধ্যে অনেকেই আবার দালালের হাতে জিম্মি। তাঁদের মুক্তিপণের জন্য লিবিয়ায় বসবাসরত বাংলাদেশি দালালেরা প্রায়ই নির্যাতনের ছবি ও ভিডিও পাঠিয়ে লাখ লাখ টাকা দাবি করছেন। কেউ কেউ মুক্তিপণের টাকা পাঠালেও সন্তানদের মুক্তির কোনো সুরাহা করতে পারেননি।

লিবিয়ায় বন্দী অভিবাসনপ্রত্যাশীদের মুক্তি চেয়ে মাদারীপুর জেলা প্রশাসকসহ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ও লিবিয়া দূতাবাসের কাছে অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্মারকলিপি দেন তাঁরা।

বেলায়েত হোসেনের মা রিমা বেগম বলেন, ‘আমার পোলারে ফিরে পাইতে দালালরে সব মিলাইয়া ১৩ লাখ টাকা দিছি। আইজ ৮ মাস ধইরা আমার পোলা লিবিয়ার জেলে আটক আছে। কোনহানে আছে তা–ও ঠিকমতো জানি না। সারা দিনে পাঁচ টাকার একটা রুটি আর আধা কেজি পানি খাইতে দেয়। এভাবে থাকলে আমার পোলাডা লিবিয়ার জেলে মইরা যাব।’

এ বিষয়ে মাদারীপুরের জেলা প্রশাসক রহিমা খাতুন বলেন, লিবিয়ায় বন্দী অভিবাসনপ্রত্যাশীদের ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও লিবিয়া দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আশা করছেন, খুব শিগগির তাঁদের অন্য কোনো সমস্যা না থাকলে সরকারি ব্যবস্থায় দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office