শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

আয়েশা মুন্নি’র কবিতা ‘মনের মৃত্যু’

  |   রবিবার, ২৭ মার্চ ২০২২   |   প্রিন্ট   |   ২৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

আয়েশা মুন্নি’র কবিতা ‘মনের মৃত্যু’

একদিন মনের ঘরে উঁকি দিয়ে দেখবে
আমি নেই আর সেখানে খুঁজতে থাকবে
উঁকিবুকি দিবে
স্মৃতির দরজায় …
সব পাবে ঠিক আগের মতোন, শুধু আমি নেই।
তোমার মনের ঘরের যে কামড়াটা আমার
তার দরজার কড়ায় জং ধরবে।
আমি আর তোমাকে ডেকে বলবো না
তোমার মনের দরজা খোলো মনি
আমি তোমার বুকে ঢুকবো।
কোন কোন দরজা হয়তো এমনই
অবহেলায় বন্ধ হয়ে যায়!

তোমার চারপাশে হইচই করে অনেকেই এসে ।
তোমার সাথে কথা বলবে, অনেক ধরনের কথা,
কত কত কথা।
শুধু আমি আর কথা বলবো না
আমার বলা হবে না ‘ তুমি খেয়েছো তো’ কিংবা প্রেশারের

ঔষধ ঠিক সময় মতো নিচ্ছো তো?
আমার আর বলা হবে না কারণ আমি আর ঠিক সেখানটায় নেই।
ফিরে গেছি ডেকে ডেকে
এক বুক জমানো অভিমান নিয়ে…
শুধু জেনে রেখো-
একাকীত্ব সইতে না পেরে আমার মনের অকালমৃত্যু হয়েছিল।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office