শুক্রবার ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
ভালো কোম্পানি তালিকাভুক্তির প্রতিবন্ধকতা দূর করার আহ্বান বিএপিএলসির প্রস্তাবিত বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নেবে : আইনমন্ত্রী জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী আল-আরাফাহ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আইডিআরএর চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন মীর নাদিয়া নিভিন স্বাস্থ্যখাতে লুটপাটে সেবা কার্যক্রম ভেঙে পড়েছিল: স্বাস্থ্যমন্ত্রী বিএসএফের হাতে বাংলাদেশি হত্যা মানবাধিকার লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষায় বাড়ছে বিনিয়োগ, বদলাচ্ছে শিক্ষাক্রমও: শিক্ষামন্ত্রী বাজারে চাল ও নিত্যপণ্যের দাম স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী জনগণকে বিভ্রান্তকারীদের বিষয়ে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী
Advertise with us

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে “বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনা” শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে (এআইবিআইটিআই) শুরু হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রাফাত উল্লাহ খান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।

বৃহস্পতিবার (১৮ জুন) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, কার্যকর বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনা কেবল একটি নিয়ন্ত্রক বাধ্যবাধকতা নয়, বরং ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার একটি অপরিহার্য উপাদান। তিনি উল্লেখ করেন, ইসলামী ব্যাংক হিসেবে শরিয়াহ নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নিরাপদ ও মানসম্পন্ন বিনিয়োগ নিশ্চিত করা এবং আমানতকারীদের আস্থা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অংশগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্বশীল ও বিচক্ষণতার সঙ্গে যথাযথ বিনিয়োগ মূল্যায়ন, ঝুঁকি শনাক্তকরণ, প্রয়োজনীয় ডকুমেন্টেশন নিশ্চিতকরণ এবং নিয়মিত তদারকির মাধ্যমে বিনিয়োগের গুণগত মান বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, সময়োপযোগী ও সঠিক বিনিয়োগ মূল্যায়ন ভবিষ্যতের বহু ঝুঁকি ও জটিলতা প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এআইবিআইটিআই-এর প্রিন্সিপাল ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আবদুর রহিম দোয়ারী। কর্মশালায় ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এস.এম. জুলকার নায়েন, মো. মাজহারুল আলম, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে ব্যাংকের বিভিন্ন শাখা ও প্রধান কার্যালয়ের মোট ৪৮ জন নির্বাহী ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।

তিন দিনব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি পাবে এবং ব্যাংকের বিনিয়োগ কার্যক্রম আরও সুসংহত ও কার্যকর হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office