শিরোনাম
রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক

আশুরা উপলক্ষে বরিশালে তাজিয়া মিছিল ও আলোচনা সভা

সারাদেশ ডেস্ক   |   মঙ্গলবার, ০৯ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১০৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

পবিত্র আশুরা উপলক্ষে বরিশালে তাঁজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে। দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা করেছে ইসলামিক ফাউন্ডেশন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর নতুন বাজার এলাকা থেকে পাক পাঞ্জাতন পরিষদের উদ্যোগে একটি তাঁজিয়া মিছিল বের হয়। মিছিলে বর্ণাঢ্য তাজিয়া বহন করে নিয়ে যাওয়া হয়। অংশগ্রহণকারীরা ‘ইয়া হাসান-ইয়া হোসেন’ বলে শ্লোগান দেয়। বাদ্য-বাজনা সহকারে প্লাকার্ড ও নানা রঙের পতাকা বহন করেন তারা। মিছিলটি বগুড়া রোড, সদর রোড ও হাসপাতাল রোড হয়ে ফের নতুন বাজার গিয়ে শেষ হয়।

এদিকে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে নগরীর কাশীপুরে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ‘পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা, ওয়াজ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শহীদুল ইসলাম। ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক ছিলেন বিএম কলেজের ইসলামী শিক্ষা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মোয়াজ্জেম হোসাইন। নগরীর বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office