শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

আশুলিয়ায় আজও শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ

জাতীয় ডেস্ক   |   মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ১২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

সাভারের আশুলিয়ায় বার্ডস গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। এতে ভোগান্তিতে পড়েছেন নবীনগর-চন্দ্রা মহাসড়কে যাতায়াতকারী যাত্রীরা।

মঙ্গলবার (১ অক্টোবর) সকালে ১০টার দিকে দেখা যায়, নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইলে অবরোধ করে রেখেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

এর আগে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল ও ডিওএইচএস পয়েন্টে সড়ক অবরোধ করেন ডংলিয়ন ও বার্ডস গ্রুপের কয়েক শতাধিক পোশাক শ্রমিক।

শ্রমিকরা বলেন, ২৭ আগস্ট বার্ডস গ্রুপের আরএনআর ফ্যাশন, বার্ডস গার্মেন্টস লিমিটেড, বার্ডস ফেডরেক্স লিমিটেড এক নোটিশের মাধ্যমে কারখানা বন্ধ ঘোষণা করে। সেসময় পুলিশ, সেনাবাহিনী ও মালিকপক্ষের উপস্থিতিতে সব পাওনা ৩০ সেপ্টেম্বরের মধ্যে পরিশোধ করা হবে বলে জানানো হয়। শ্রমিকরা বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিটসহ ক্ষতিপূরণের জন্য সোমবার সকালে কারখানায় এলে মালিকপক্ষ ফের ৩ মাসের সময় চায়। পরে শ্রমিকরা তাদের বকেয়া বেতনের টাকা ও সার্ভিস বেনিফিটসহ ক্ষতিপূরণ দ্রুত সময়ের মধ্যে পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে রাখেন।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ আয়ূব আলী বলেন, শ্রমিকরা বিভিন্ন দাবিতে ২৪ ঘণ্টা ধরে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ করে রেখেছেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office