শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

আসামে মোদির সভার আগে বিপুল অস্ত্র উদ্ধার

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ১৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: আনন্দবাজার পত্রিকা

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী জনসভার আগে আসামে বিপুল অস্ত্র উদ্ধার হয়েছে।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, এ ঘটনার পর রাজ্যটিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। মোদির সফর চলাকালীন যাতে কোনও রকম নাশকতার ঘটনা না ঘটে সে দিকে নজর রাখছে প্রশাসন।

খবরে বলা হয়, ১ এপ্রিল আসামের কোকরাঝাড়ে জনসভা করবেন নরেন্দ্র মোদি। তার আগে ওই এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল পুলিশ। সেখানে গোঁসাইগঞ্জ এলাকা থেকে উদ্ধার হয় এই বিপুল পরিমাণ অস্ত্র।

আসাম পুলিশের সিনিয়র কর্মকর্তা এল আর বিষ্ণোই বলেন, তল্লাশি অভিযান চলাকালীন আমরা তিনটি এ কে ৫৬ রাইফেল, সেগুলোর ম্যাগাজিন ও ১৫৭ রাউন্ড বুলেট উদ্ধার করেছি। এখনও তল্লাশি চলছে।

বিষ্ণু আরও বলেন, ১ এপ্রিল কোকরাঝাড়ে প্রধানমন্ত্রীর আসার কথা। সে জন্য পুরো জেলাতেই নিরাপত্তা বাড়ানো হয়েছে। জঙ্গলের মধ্যে কোনো বড় নাশকতার ছক কষা হয়েছিল।

পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে আসামেও শুরু হয়েছে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে সেখানে প্রথম দফার ভোটগ্রহণ শেষ হয়েছে।

পশ্চিমবঙ্গের মতো আসামেও একাধিক জনসভা করছেন মোদি। তার মধ্যেই এই অস্ত্র উদ্ধারের ঘটনায় আরও তৎপরতা বাড়িয়েছে পুলিশ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office