শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

আ. লীগকে একলা চলো নীতি পরিহার করে ১৪ দলকে সক্রিয় করতে হবে: ইনু

রাজধানী ডেস্ক   |   বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশের সমাজ-সংস্কৃতি-রাজনীতি-অর্থনীতি-জনজীবন বিপন্নকারী চার শত্রু মোকাবিলা করাই এই মুহূর্তের প্রধান রাজনৈতিক কর্তব্য। দেশের এই চার শত্রু মোকাবিলায় আওয়ামী লীগকে একলা চলো নীতি পরিহার করে ১৪ দলকে সক্রিয়, দৃশ্যমান ও সম্প্রসারণ করতে হবে।

জাসদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী সুবর্ণজয়ন্তী উদযাপনের প্রস্তুতি লক্ষ্যে দেশের বিভিন্ন বিভাগে প্রতিনিধি সভা সংগঠনের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় সিলেটের কবি নজরুল ইসলাম মিলনায়তনে জাসদের সিলেট বিভাগীয় প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন।

সে সময় দেশের চার শত্রুর পরিচয় ব্যাখ্যা করে তিনি বলেন, (১) রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎকারী, জনগণের প্রাপ্য ও হক চুরি করে খেয়ে ফেলা চাটার দল দুর্নীতিবাজ লুটেরা গোষ্ঠি, (২) জনগণের পকেট কাটা ব্যবসায়ী-বাজার সিন্ডিকেট, (৩) ক্ষমতাবাজ, দলবাজ, মাস্তান ও গুন্ডাগোষ্ঠি এবং (৪) বাংলাদেশ রাষ্ট্রের চিরশত্রু ও বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বের ভিত্তি অস্বীকারকারী, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী পাকিস্তানপন্থী ধর্মান্ধ জঙ্গিবাদী সাম্প্রদায়িক গোষ্ঠি এবং তাদের রাজনৈতিক সঙ্গী বিএনপি-জামাত-হেফাজত।

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের উন্নয়ন ও শান্তির ধারা বজায় রাখতে হলে কোনো অজুহাত বা নমনীয়তা না দেখিয়ে সরকারকে এই ৪ বিপদ ও ৪ শত্রু মোকাবিলা করতে হবে। এই পরিস্থিতিতে মুক্তিযুদ্ধ, গণতন্ত্র, প্রগতি, অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী ছোট-বড় সকলকে অহমিকা পরিহার করে রাজনৈতিক আদর্শের ওপর শক্তিশালী ও ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে।

ইনু বলেন, বিএনপি থেকে ক্ষমতা দখলের জন্য যে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে, অস্বাভাবিক-অসাংবিধানিক সরকার আনার যে অপচেষ্টা চলছে, তা প্রতিহত করতে হলে আওয়ামী লীগকে একলা চলো নীতি পরিহার করতে হবে। ১৪ দলকে কেন্দ্র থেকে মাঠ পর্যায় পর্যন্ত সক্রিয়, দৃশ্যমান ও অপরাপর অসাম্প্রদায়িক প্রগতিশীল শক্তিকে ১৪ দলের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নিতে হবে।

জাসদ সাধারণ সম্পাদক সংসদ সদস্য শিরীন আখতার বিশেষ অতিথির ভাষণে দুর্নীতি ও বৈষম্যের অবসানে সুশাসন ও সমাজতন্ত্রের সংগ্রাম এগিয়ে নেওয়ার পথ ধরে দলের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী সুবর্ণজয়ন্তি উদযাপন করার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

সিলেট জেলা জাসদের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি লোকমান আহমেদের সভাপতিত্বে এবং স্বাগতিক জেলা কমিটির সাধারণ সম্পাদক কিবরিয়া চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য রাখেন জাসদ স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, আব্দুল্লাহিল কাইয়ূম ও মোহাম্মদ মোহসীন, জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা মো. আনোয়ারুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউল হক মুক্তা, যুব জোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, মৌলভীবাজার জেলা জাসদ সভাপতি ও কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুল হক, সুনামগঞ্জ জেলা জাসদের সভাপতি এনামুজ্জামান চৌধুরী, মৌলভীবাজার জেলা জাসদের সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন নজরুল, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মাহিন তরফদার, সুনামগঞ্জ জেলা জাসদ সাধারণ সম্পাদক অ্যাভোকেট রুহুল তুহিন, হবিগঞ্জ জেলা জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, স্বাগতিক সিলেট মাহনগর কমিটির সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, যুক্তরাজ্য জাসদের সাধারণ সম্পাদক সালেহ আহমদ, যুবজোট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সুজন, সিলেট মহানগর জাসদ সভাপতি মিশফাক আহমদ মিশু, কেন্দ্রীয় ও সিলেট বিভাগের হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, স্বাগতিক সিলেট জেলা ও মহানগর কমিটি এবং এসকল কমিটির অধীনস্থ বিভিন্ন উপজেলা, থানা, পৌরসভা, পৌর ওয়ার্ড, ইউনিয়ন কমিটির প্রতিনিধিরা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office