শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

আ.লীগ একের পর এক দণ্ডনীয় অপরাধ করে যাচ্ছে: রিজভী

রাজনীতি ডেস্ক   |   সোমবার, ০৮ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী শাসকগোষ্ঠী একের পর এক দণ্ডনীয় অপরাধ করে যাচ্ছে। অবৈধ ক্ষমতার জোরে তারা জনগণকে পিষে মারার সকল কর্মসূচি বাস্তবায়ন করছে। একদিকে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, অন্যদিকে হঠাৎ করে জ্বালানি তেলে দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি করা একেবারেই দণ্ডনীয় অপরাধ।

রোববার জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বারবার জনগণই আওয়ামী শাসক গোষ্ঠীর কাছে বলির পাঠা হচ্ছে। কারণ শাসক দলের লুটপাট, টাকা পাচার আর দুর্নীতির খেসারত জনগণকে দিতে হচ্ছে। লোডশেডিং এর খেসারত জনগণকে দিতে হচ্ছে।

তিনি আরও বলেন, এমনিতে দেশের মানুষের অবস্থা শোচনীয়। তার ওপর জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে গণপরিবহণ বাড়া ইতিমধ্যে বেড়ে গেছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, মানুষের জীবনযাত্রার সকল খরচ বৃদ্ধি পেয়েছে। মানুষের বেচেঁ থাকাই এখন কঠিন হয়ে পড়বে।

তিনি বলেন, আর মুখ বুঝে বসে থাকলে চলবে না। দেশকে বাচাঁতে হলে, দেশের মানুষকে বাঁচাতে হলে তীব্র আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে।

বিক্ষোভ সমাবেশটি ঢাকা-নারায়নগঞ্জ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি রফিক হাওলাদার, মৎস্যজীবী দলের নেতা অধ্যক্ষ সেলিম, জাকির হোসেন, ওমর ফারুক পাটোয়ারী, যুবদল নেতা মশিউর রহমান রনিসহ নেতা-কর্মীরা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office