শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

ইউক্রেনের একটি শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১৮ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ১৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইউক্রেনের একটি শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১৮ জন নিহত

সংগৃহীত ছবি

ইউক্রেনের ঐতিহাসিক শহর চেরনিগিভে বুধবার তিনটি রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ১৮ জন নিহত হয়েছেন। ইউক্রেন মিত্রদের কাছ থেকে আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের জন্য অনুরোধ জানিয়েছে।

কর্তপক্ষের প্রচারিত ছবিতে দেখা যায়, একের পর এক হামলায় ঘটনাস্থলে রাস্তায় রক্ত জমেছে, উদ্ধারকারীরা ধ্বংসস্তুপের মধ্যে জীবিতদের সন্ধান করছে এবং আহতদের স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা মিত্রদের কাছে আরও সাহায্যের জন্য আবেদন করেছিলেন, মার্কিন প্রতিনিধি পরিষদ অবশেষে একটি বিশাল সামরিক সহায়তা প্যাকেজ অনুমোদনের পক্ষে ভোট দিয়েছে। এই প্যাকেজে প্রায় ৬১ বিলিয়ন ডলারের বিলম্বিত সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন এই উদ্যোগের প্রশংসা করেছেন।

চেরনিগিভের বাসিন্দা ওলগা সামোইলেঙ্কো এএফপিকে বলেছেন, তাদের অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের করিডোরে যখন প্রথম মিসাইল বিস্ফোরিত হয়, তখন কিভাবে তিনি তার শিশুদের নিয়ে হামাগুড়ি দিয়ে আত্মরক্ষার চেষ্টা করেছেন তা তুলে ধরেন।

ওলগা সামোইলেঙ্কো (৩৩) বলেন,‘আমাদের প্রতিবেশীরা আগে থেকেই সেখানে ছিল। আমরা সবাই মেঝেতে পড়ে যাওয়ার জন্য চিৎকার করতে লাগলাম,এরপর আরও দুটি বিস্ফোরণ হয়েছে। আমরা দৌঁড়ে পার্কিং লটে গেলাম।’

কর্তপক্ষ জানিয়েছে, হামলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ জন, ৩ শিশুসহ আহতদের সংখ্যা ৬০ জন। মেয়র অলেক্সান্ডার লোমাকো বলেছেন, এক ডজনেরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যান্য কর্মকর্তারা জানান, হামলার সময় ডজন যানবাহন এবং চিকিৎসা ও শিক্ষা অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office