শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

ইতালিতে পার্লামেন্টের বাইরে বিক্ষোভ, সংঘর্ষ ব্যবসায়ীদের

অনলাইন ডেস্ক   |   বুধবার, ০৭ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ১৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: সংগৃহীত

ইতালিতে লকডাউনের প্রতিবাদে মঙ্গলবার দেশটির পার্লামেন্টের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে ব্যবসায়ীরা। মূলত রেস্টুরেন্ট মালিক এবং লকডাউনে ক্ষতিগ্রস্ত অন্যান্য ব্যবসায়ী এতে অংশ নেন।

পার্লামেন্টের দক্ষিণ পাশে গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক বন্ধ করে দেন তারা। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এপি।

ইতালিয়ান বার্তা সংস্থা লাপ্রেস জানিয়েছে, রাজধানী রোমের পার্লামেন্ট এলাকায় এদিনের সংঘর্ষের ঘটনায় এক কর্মকর্তা আহত হয়েছেন। আহত পুলিশ কর্মকর্তার প্রতি সংহতি জানিয়ে স্বরষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব কার্লো সিবিলিয়া বলেছেন, সহিংসতা সহ্য করা হবে না।

এপি জানিয়েছে, বিক্ষোভকারীদের অনেকে মাস্ক নামিয়ে ‘কাজ, স্বাধীনতা’ প্রভৃতি স্লোগান দেন।

ইতালীয় সংবাদমাধ্যম এএনএসএ জানিয়েছে, উগ্র ডানপন্থি একটি রাজনৈতিক দলের সদস্যরাও এদিন ব্যবসায়ীদের বিক্ষোভে ঢুকে পড়ে। রাষ্ট্রীয় টেলিভিশন আরএআই-এর খবরে বলা হয়, সাত বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।

করোনাভাইরাসের প্রকোপ কমাতে লকডাউনের অংশ হিসাবে রোমে বর্তমানে রেস্টুরেন্ট, বার ও ক্যাফেতে খাবার ও পানীয় পান করা নিষিদ্ধ। তবে রেস্টুরেন্ট থেকে খাবার কেনা বা খাবার ডেলিভারি করার অনুমতি রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office