শিরোনাম
তৃতীয় প্রান্তিকে সিটি ব্যাংকের মুনাফায় ২০ প্রবৃদ্ধি তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও নিরাপত্তা নিশ্চিতে রুল জারি সরানো হলো নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত বাণিজ্যে অগ্রাধিকারমূলক সুবিধা অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশের নয় মাসে ইসলামী ব্যাংকের ৩,২৮৬ কোটি টাকা লোকসান আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা পোশাক খাতের সহিংসতায় সীমান্তের ওপার থেকে ইন্ধনের তথ্য রয়েছে: তথ্য উপদেষ্টা ডিসেম্বরের আগেই রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হতে পারে : ফকির মাহবুব আনাম

ইতালির রোমে মহান শহীদ দিবস উদযাপন

অনলাইন ডেস্ক   |   সোমবার, ২২ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ২৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি সংগৃহীত

রোমে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।

দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা ১ মিনিটে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান দূতাবাসে অবস্থিত শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় দূতাবাসের সব কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পুষ্পার্পণের পরে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। পরে ভাষা শহীদদের রুহের মাগফিরাত ও দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দুই দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে সকাল সাড়ে ৯টায় জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মাধ্যমে দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু হয়। এ সময় একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বাংলাদেশি ছাড়াও ইতালিয়ান অতিথিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বহুভাষাভিত্তিক বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানে বেশ কয়েকটি দেশের শিল্পীরা অংশগ্রহণ করেন। উল্লেখ্য, ইতালি সরকারের কোভিড-১৯ সংক্রান্ত বিধিনিষেধের কারণে এ বছর শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি ডিজিটাল মাধ্যম জুমে করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office