শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

ইরাকের ইরবিলে ক্ষেপণাস্ত্র হামলা, যুক্তরাষ্ট্র ইরানকে দুষছে

অনলাইন ডেস্ক:   |   রবিবার, ১৩ মার্চ ২০২২   |   প্রিন্ট   |   ১১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সামরিক মহড়ার সময় ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান ফাইল ছবি: রয়টার্স

ইরাকের কুর্দিশ অঞ্চলের রাজধানী ইরবিল ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। স্থানীয় সময় আজ রোববার শহরটিতে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে জানিয়েছে কুর্দিশ কর্তৃপক্ষ। হামলার শিকার হয়েছে ইরবিলে অবস্থিত মার্কিন কনস্যুলেটের নতুন ভবনও। এ ঘটনার জন্য ইরানকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। খবর রয়টার্সের।

কুর্দিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় নানা স্থাপনার ক্ষয়ক্ষতি হলেও, কেই নিহত হননি। তবে বেসামরিক এক ব্যক্তি আহত হয়েছেন। অন্যদিকে এ হামলাকে ‘ভয়াবহ’ উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ইরবিলে কোনো মার্কিন আহত হননি। তাঁদের কোনো স্থাপনাও ক্ষতির মুখে পড়েনি।

এ বিষয়ে ইরাকের একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, হামলার জন্য কোনো পক্ষের দিকে অভিযোগের আঙুল তোলার সময় এখনো আসেনি। তবে প্রাথমিকভাবে হাতে আসা নানা প্রতিবেদন বলছে, ক্ষেপণাস্ত্রগুলো স্বল্পপাল্লার এবং সীমান্ত পেরিয়ে এসেছে।

ইরবিলে আঘাত হানা ক্ষেপণাস্ত্রগুলোর ধ্বংসাবশেষের কিছু অংশ জোগাড় করা হয়েছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এই ইরাকি কর্মকর্তা। ক্ষেপণাস্ত্রগুলো ইরানে তৈরি বলে নিশ্চিত করেছেন তিনি।

এদিকে হামলার দায় এখনো কোনো পক্ষ স্বীকার করেনি। ইরানের দিকে অভিযোগের তির ছোড়া মার্কিন কর্মকর্তাও খোলাসা করে কিছু বলেননি। ইরানও এখন পর্যন্ত চুপ রয়েছে। তবে ইরাকে কর্মরত ইরানের রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেলের একজন সংবাদদাতা জানান, হামলাগুলো ইরবিলে অবস্থিত ইসরায়েলের গোপন ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়েছিল।

ইরাক ও প্রতিবেশী দেশ সিরিয়ায় অবস্থান করা মার্কিন সেনাদের ওপর প্রায়ই হামলা চালিয়ে আসছে ইরানপন্থী শিয়া যোদ্ধারা। বিমান হামলা করে এর পাল্টা জবাবও দেয় ওয়াশিংটন। এ ধারাবাহিকতায় ইরবিল আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন সেনাদের ওপর আগেও রকেট ও ড্রোন হামলা (চালকবিহীন বোমারুবিমান) চালানো হয়েছে। তবে গত কয়েক মাসে এমন ঘটনা ঘটেনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office