শিরোনাম
রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী ছয় মাসে ১ হাজার ৩১৬ কোটি টাকার নিট লোকসানে ইসলামী ব্যাংক

ইশরাত জাহান ঝুম’র কবিতা ‘নীরবতায় নিজের শব্দ ভাঙি’

  |   মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ১৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

নীরবতায় নিজের শব্দ ভাঙি
ইশরাত জাহান ঝুম

এখন আমি নিজের জন্য বাঁচি , নিজেকে শুধু ভালোবাসি !
চারপাশে অনেক কিছু শুনতে পাই না শোনার ভান করে থাকি,
বুকের মাঝে পাথরের মতো সব শব্দ চেপে থাকে আমি আরো বধীর হয়ে নিজেকে শুনি ।

অনাকাঙিক্ষত যা কিছু সন্নিকটে সম্মুখে দাঁড়ায়, নিজেকে দু ভাগ করে নিজের মাঝে প্রবেশ করি ,
চোখদুটো মাটির সাথে মিশে যায়,ভেতরে জল গুলো স্থুল হয়ে আসে উপরটা শক্ত চৌকাঠে জড়ানো ।
নীরবতায় নিজের শব্দ ভাঙি,
কেউ যখন শব্দ বিদ্রোহী হয়ে ওঠে আমি তখন নিঃশব্দে নিজের নিঃশ্বাস গুনি ।

খুব শখ করে প্রেম ছুঁতে যাই মাঝে মাঝে ,ভালোবাসতে গেলেও ভেঙে যাই

হারিয়ে যায় সব আকাঙ্ক্ষা অবাঞ্ছিত বেদনার মাঝে ।
খুব অন্তরঙ্গ চুমু গুলো ঝরে পড়ে বেদনায় বিসর্জনে । আবারও একবার একলা হয়ে ঘরে ফিরি ।

কতবার এমন হয়েছে বুকের কপাট খুলে রেখেছি,ভেতর বাহির জমাট বেঁধে আছে ,
ভেবেছি যা পাই তাই প্রেম অনুরাগ মোহমায়া, বিপরীতে স্বপ্নের মতো সিঁড়ি ভেঙে হয়েছে শুকনো সাঁকো ,

যেখানে অনাবিল চোখের ভাস্কর রেখায় বলি হয় হাজার চুম্বন ,

ভালোবাসা নামে বারবার যাহা গড়ে যাই ,তাহা শুধুই মন ভাঙার নতুন মিনার ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office