শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

ঈদের আগে যেমন সবজি, মাছ ও মাংসের বাজার

অর্থনীতি ডেস্ক   |   শনিবার, ০৯ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

আর মাত্র দুই দিন পর পবিত্র ঈদুল আজহা। ইতোমধ্যে প্রিয়জনের সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়ছেন মানুষ। তাই স্বাভিবিকভাবেই বাজারে ক্রেতার চাপ কম। তবে যারা ঢাকায় ঈদ উদযাপন করবেন তারা বাজারে গিয়ে করছেন শেষ সময়ের কেনাকাটা।

শুক্রবার (৮ জুলাই) রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে সবজি ও মাংসের দাম কিছুটা বেড়েছে। কিন্তু পেঁয়াজের দাম কিছুটা কমেছে। সার্বিকভাবে বাজার অনেকটা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।

বাজারে ৮০ টাকা কেজি দরে শসা, বেগুন, কচুর লতি, করলা ও বরবটি বিক্রি হচ্ছে। টমেটোর দাম কিছুটা বেশি, বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। এ ছাড়া ৫০ টাকা কেজি দরে চিচিঙ্গা, পটল, ঢেঁড়শ ও পেঁপে বিক্রি হচ্ছে। আকারভেদে প্রতি পিস লাউ ৬০ টাকা, চাল কুমড়া ৫০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে ৪০ টাকা। প্রতি কেজি আলু ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

প্রতি কেজি কাঁচামরিচ ১৬০ টাকা এবং শুকনা মরিচ ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি হালি কাঁচা কলা ৪০ টাকা এবং লেবু ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে।

প্রতি কেজি পেঁয়াজ ও রসুন ৪০-৪৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে চায়না রসুনের ১৪০ থেকে ১৪৫ টাকা এবং প্রতি কেজি আদা ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি কেজি খোলা চিনি ৮৫ টাকা ও প্যাকেট চিনি ৯০ টাকায় বিক্রি হচ্ছে।

প্রতি ডজন লাল ডিম ১২০ টাকা, হাঁসের ডিম ১৯৫ থেকে ১৯০ টাকা এবং মুরগির ডিম ২০০ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে।

প্রতি কেজি গরুর মাংস ৭০০ টাকা এবং খাসির মাংস ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৪৫ থেকে ১৫০ টাকা, পাকিস্তানি কক বা সোনালী মুরগি ২৫০ থেকে ২৮০ টাকা এবং লেয়ার মুরগি ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে, ৩০০ থেকে ৪৫০ টাকা কেজি দরে রুই ও শিং মাছ বিক্রি হচ্ছে। এ ছাড়া ১৬০ থেকে ১৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে তেলাপিয়া ও পাঙাশ মাছ। প্রতি কেজি শোল মাছ ৪০০ থেকে ৬০০ টাকা, কৈ মাছ ২০০ থেকে ২৫০ টাকা এবং পাবদা মাছ ৩০০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি কেজি ইলিশ মাছ বিক্রি হচ্ছে ১৪০০ থেকে ১৬০০ টাকায়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office