শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

ঈদের সকালে বৃষ্টির বাগড়া, গরম কমায় স্বস্তি

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ০৩ মে ২০২২   |   প্রিন্ট   |   ১৪৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

ঈদের দিন রাজধানীসহ দেশের সর্বত্রই ঝড়-বৃষ্টি হয়েছে; কোথাও কোথাও ঈদ জামাতে বাগড়াও দিয়েছে বৃষ্টি। তবে বৈশাখের খরতাপে ভ্যাপসা গরম কমায় দেশজুড়ে কিছুটা স্বস্তি এসেছে।

মঙ্গলবার সকাল থেকেই মেঘলা আকাশে অস্থায়ী দমকা হাওয়া বয়ে যায়। বেলা ৯টার পরে এক পশলা বৃষ্টি হয়। এতে ঢাকায় প্রধান ঈদ জামাতসহ প্রথম জামাতে বিঘ্ন না হলেও কোথাও কোথাও বৃষ্টি মাথায় নিয়েই দ্বিতীয় জামাত পড়তে হয়েছে মুসল্লীদের। ঢাকার বাইরেও অনেক জায়গায় ঝড়ো বৃষ্টিতে বিঘ্নিত হয়েছে ঈদ জামাত।

বৈশাখের শুরু থেকে তাপপ্রবাহ বয়ে যায় দেশের বিস্তীর্ণ অঞ্চলে। গত কয়েকদিনের বিক্ষিপ্ত বৃষ্টিতে তা কিছুটা প্রশমিত হয়ে আসে।

পরবর্তী ৭২ ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানানো হয়েছে।

এদিন সকালে রাজধানীতে সর্বোচ্চ ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুমারখালীতে ৪৭ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকা ছাড়াও টাঙ্গাইল, ফরিদপুর, নিকলি, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হয়েছে। এসময় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি হয়।

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বজ্রপাতে দুই স্কুল ছাত্রসহ তিনজনের মৃত্যু হয়েছে। মেহেরপুরেও বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, পরবর্তী ২৪ ঘন্টায় রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি/ বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এতে দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস।

নিম্নচাপের আভাস

এদিকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও কালবৈশাখীর মধ্যে চলতি সপ্তাহে নিম্নচাপ সৃষ্টির আভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মে মাসের দীর্ঘ মেয়াদী পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান জানান, এ মাসে দেশের উত্তর, উত্তর পশ্চিম ও মধ্যাঞ্চলে ২-৩ দিন বজ্র বৃষ্টি ও শিলাবৃষ্টির সঙ্গে মাঝারি থেকে তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে।
দেশের অন্যত্র ৫-৭ দিন মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে।০

চলতি মাসে দেশের পশ্চিমাঞ্চলে তীব্র তাপপ্রবাহ (সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে) ও দেশের অন্যত্র একটি বা দুটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
পরিচালক জানান, মে মাসে একটি বা দুটি নিম্নচাপও সৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরে। এরমধ্যে এ মাসের প্রথম সপ্তাহে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে।

এছাড়া একটি ঘূর্ণিঝড়ের শঙ্কা রয়েছে বলে জানান তিনি।

চলতি মাসে ভারি বর্ষণে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলীয় কিছু এলাকায় স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা সৃষ্টি হতে পারে বলে দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office