শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর চেষ্টা, কাদেরকে উদ্দেশ করে মোশাররফ

রাজনীতি ডেস্ক   |   মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

বিএনপির রাষ্ট্র মেরামতের কর্মসূচির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, এটা উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর চেষ্টা।

মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের নেতাদের মুক্তি দাবিতে মহিলা দলের মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

এর আগে সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবক উপকমিটি এবং মঞ্চ ও সাজসজ্জা উপকমিটির যৌথ বৈঠকে ওবায়দুল কাদের বিএনপির সমালোচনা করে বলেন, রাষ্ট্রকে যারা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে, তারা আবার এ রাষ্ট্র মেরামত করবে! মেরামত তো শেখ হাসিনা করেছেন। এ জন্যই তো আজকে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল।

বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগ দেশের দুর্নাম বয়ে এনেছে। দেশের বিচারব্যবস্থা, গণতন্ত্র সামাজিক অবকাঠামো সব ধ্বংস করে দিয়েছে। তারা চাপাবাজি করে বলছে, বিএনপির আমলে নাকি রাষ্ট্র ধ্বংস হয়েছে। তাদের উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর চেষ্টা জনগণ বিশ্বাস করবে না।

রাজধানীর একটি হোটেলে বিএনপির ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’ তুলে ধরেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

বিএনপি নেতা মোশাররফের অভিযোগ, ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ পণ্ড ও ব্যর্থ করতেই সরকার গ্রেপ্তার, হামলা মামলা করেছে । তিনি বলেন, এত কিছু করেও বিএনপিকে দমাতে পারেনি। বিএনপি ফিনিক্স পাখির মতো। বিএনপি আরও বেশি শক্তিশালী হয়েছে, সমর্থন আরও বেড়েছে। নানা বাধার পরও বিএনপি সব বিভাগীয় সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করেছে।

মানববন্ধনে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান বলেন, ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচন ভুলে যেতে হবে। দেশে নির্বাচন করতে হলে নির্দলীয় সরকারের অধীন হবে।

সভাপতির বক্তব্যে মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, যুগে যুগে নারীরা নির্যাতিত হচ্ছেন। ভাই, স্বামী, সন্তানদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে, মেরে ফেলা হচ্ছে। তিনি গ্রেপ্তার হওয়া বিএনপি নেতা-কর্মীদের মুক্তি দাবি করেন।

মানববন্ধনটি সঞ্চালনা করেন মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office