কুলাউড়া প্রতিনিধি: | মঙ্গলবার, ১১ মে ২০২১ | প্রিন্ট | ২১২ বার পঠিত | পড়ুন মিনিটে
কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ এ.কে.এম সফি আহমদ সলমানের পক্ষ থেকে হতদরিদ্র মানুষের মধ্যে ঈদ উপহার স্বরূপ সহস্রাধিক শাড়ী লুঙ্গি উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এ উপহার পৌছে দেওয়ার জন্য প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয় সম্প্রতি।
উপজেলা চেয়ারম্যান সফি আহমদ সলমান বলেন সমস্ত উপজেলায় আমার এ ঈদ উপহার প্রয়োজনের তুলনায় যদিও অপ্রতুল তবুও মানবিক দায়বদ্ধতা থেকে আমার এ আয়োজন। সমগ্র উপজেলার দেশ ও প্রবাসের সর্বস্তরের জনসাধারণকে জানিয়েছেন অগ্রিম ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক ।