শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান
বিনোদন ডেস্ক

উর্মিলাদের ‘গ্লোম্যাক্স’ উদ্বোধন করলেন শাকিব খান

  |   শনিবার, ২২ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর এবার উদ্যোক্তা হিসেবেও যাত্রা শুরু করছেন। যে যাত্রাটার শুরুটা হলো দেশের শীর্ষ নায়ক শাকিব খানের হাত ধরে। শুক্রবার বিকেল ৫টার দিকে বনানীর ১১ নাম্বার রোডে লেডিস এন্ড জেনস পার্লার ‘গ্লোম্যাক্স’ নামের এই প্রতিষ্ঠান উদ্বোধন করেন শাকিব খান।

শুক্রবার শাকিব খান আসার সঙ্গে সঙ্গে তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে ফিতা ও কেক কেটে তিনি গ্লোম্যাক্সের নতুন যাত্রায় শুভ কামনা জানান।

গ্লোম্যাক্সের উদ্বোধনে শাকিব খানকে আমন্ত্রণ জানান চিত্রপরিচালক ও পুলিশ কর্মকর্তা সানী সানোয়ার, অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর।

এই বিউটি পার্লারটির স্বত্বাধিকারী জনপ্রিয় অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর জানান, ‘সানী ভাইয়ের স্ত্রী গ্লোম্যাক্সের সাথে জড়িত। আগামীতে শাকিব খানকে নিয়ে সানী ভাই ছবি করতে যাচ্ছেন। তিনিই আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই সুবাদে শাকিব খানকে আমরা পেয়েছি।’

উর্মিলা আরও যোগ করেন, ‘আমি ছোটবেলা থেকেই সাজতে অনেক পছন্দ করি। বিউটি পার্লারগুলোতে গিয়ে আমার মনে হয় এই সেক্টরে কাজের অনেক সুযোগ আছে। তাই নতুনভাবে আবারও পার্লারটি শুরু করলাম।’

উল্লেখ্য, উর্মিলা শ্রাবন্তী কর লাক্স তারকা থেকে আসেন অভিনয় জগতে। বর্তমানে অভিনয় শিল্পী সংঘের দায়িত্বশীল পদেও রয়েছেন এই টিভি তারকা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office