শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

উল্লাপাড়ায় বজ্রপাতে ৮ কৃষি শ্রমিকের মৃত্যু

সারাদেশ ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে ৮ কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৬ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বজ্রপাতে নিহত ও আহতরা সবাই কৃষি শ্রমিক বলে জানা গেছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকোড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন- উপজেলার শিবপুর গ্রামের মোকাম হোসেন (৬০), মোন্নাফ হোসেন (১৮), শমসের আলী (৬২), শাহিন (৩২), আক্তার হোসেন (৬০) এবং মাটিকোড়া গ্রামের আব্দুল কুদ্দুস (৬০) ও শাহ আলম (৪২) ও ঋতু খাতুন (১৪)।

পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে মাটিকোড়া দক্ষিণপাড়া গ্রামের পাশের একটি জমিতে চারা রোপণের কাজ করছিলেন কৃষি শ্রমিকরা। হঠাৎ বৃষ্টি শুরু হলে এসব শ্রমিকরা মাঠের মধ্যে অবস্থিত একটি শ্যালো ঘরে গিয়ে আশ্রয় নেয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ৮ শ্রমিকের মৃত্যু হয়। আহত হয় আরও অন্তত ৬ জন।

তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office