শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

বরখাস্ত হয়ে নতুন কোম্পানি খুলছেন গুগলের ৭ কর্মী

তথ্যপ্রযুক্তি ডেস্ক   |   মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৩৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

বিশ্বজুড়ে প্রযুক্তি কোম্পানিগুলোতে মন্দা চলছে। এই অবস্থায় ব্যয় কমাতে গণছাঁটাইয়ের পথে হেঁটেছে কোম্পানিগুলো। মেটা, টুইটার, আমাজনের মতো জায়ান্টরা ব্যাপক হারে কর্মীর সংখ্যা কমিয়েছে। ১২ হাজার কর্মী ছাঁটাই করেছে গুগল। ছাঁটাইয়ের কোপ পড়া তাদের একজন হেনরি ক্রিক। বড় সংস্থায় শীর্ষ পদের কাজ হারিয়েও হতাশ হননি ক্রিক। বরং গুগলের দিকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। বরখাস্ত হওয়া আরও ছয়জন প্রাক্তন গুগলকর্মীকে সঙ্গে নিয়ে নতুন সংস্থা খুলতে যাচ্ছেন তিনি। লিঙ্কডইন পোস্টে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন ক্রিক। যা ভাইরাল হয়েছে।

আগামী ছয় সপ্তাহের মধ্যে নিউ ইয়র্ক এবং সান ফ্রান্সিসকোতে ডিজাইন ও ডেভলপমেন্ট কোম্পানি খুলতে যাচ্ছেন ক্রিক ও তার সহকর্মীরা।

লিঙ্কডইন পোস্টে ক্রিক জানিয়েছেন, গুগলের পক্ষ থেকে তাদের ৬০ দিন অর্থাৎ দুই মাসের নোটিশ দেওয়া হয়েছে। যার ৫২ দিন বাকি আছে। এই সময়ের মধ্যে নতুন কোম্পানি তৈরির কাজ শেষ করতে চান তারা। আত্মবিশ্বাসী ক্রিকের কথায়, ‘আমি সবসময় বিশ্বাস করেছি, কঠোর পরিশ্রম জীবনকে অনেকদূর নিয়ে যায়। যদিও সাম্প্রতিক ঘটনা (গুগল থেকে বরখাস্ত হওয়া) সেই বিশ্বাসে চির ধরায়। কিন্তু আমার অভিজ্ঞতা হলো, জীবনের চ্যালেঞ্জগুলো অনন্য সুযোগও তৈরি করে।

পোস্টে ক্রিক ঘোষণা দিয়েছেন, আমার সঙ্গে রয়েছেন ৬ জন দুরন্ত প্রাক্তন গুগলকর্মী। আমরা নিউ ইয়র্ক এবং সান ফ্রান্সিসকোতে ডিজাইন ও ডেভলপমেন্ট কোম্পানি খুলতে চলেছি। হয়তো এটা সবচেয়ে খারাপ সময়। পাশাপাশি আকর্ষণীয় চ্যালেঞ্জও।

সূত্র : এনডিটিভি, সংবাদ প্রতিদিন

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office