শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

এখন সচিবালয়ের পিয়ন পর্যন্ত আমাদের দাম দেয় না, ক্ষোভ সাংসদ নাজিমের

অনলাইন ডেস্ক:   |   সোমবার, ১৭ জানুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   ২১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সাংসদ নাজিম উদ্দিন আহমেদ ছবি: সংগৃহীত

‘এমপি হিসেবে একজন সচিবের কাছে গেলে তাঁরা যেভাবে শ্রদ্ধা করবেন, সেই শ্রদ্ধাবোধ নাই। পিয়ন পর্যন্ত আমাদের দাম দেয় না। স্যারডা না বইলা পারে না। আমলাতন্ত্রের হাতে আমরা জিম্মি হয়ে গেছি।’

জাতীয় সংসদে আজ সোমবার রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় এ কথা বলে ক্ষোভ প্রকাশ করেন ময়মনসিংহ-৩ আসনের সরকারদলীয় সাংসদ নাজিম উদ্দিন আহমেদ। বেলা ১১টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের এ অধিবেশন শুরু হয়।

আলোচনায় অংশ নিয়ে নাজিম উদ্দিন আহমেদ বলেন, ‘আমলাতান্ত্রিক জটিলতায় আমরা ভুগছি। একজন এমপির মূল্যায়ণ নাই। এমপি হিসেবে একজন সচিবের কাছে গেলে তাঁরা যেভাবে শ্রদ্ধা করবেন, সেই শ্রদ্ধাবোধ নাই। আমলাতন্ত্রের হাত থেকে বাঁচার জন্য আমাদের শক্ত হতে হবে। নিয়মের ভিত্তিতে কাজ করতে হবে।’

নাজিম উদ্দিন বলেন, ‘দয়া করে আমলাতন্ত্র থেকে রেহাই পেতে শক্ত হোন। শক্ত না হলে তারা আমাদের গুরুত্ব দেবে না।’ তিনি আরও বলেন, ‘আমরা যদি সংসদে সত্য কথা বলি, তাহলে বিরোধী দলের ফ্লোরের মতো হয়ে যায়।’

নিজ এলাকার চিত্র তুলে ধরে সাংসদ বলেন, ‘আমি আমার এলাকার সমস্যা তুলে ধরতে চাই। গৌরীপুরে ১০টা হাইস্কুল চারতলা ভবন হয়েছে। অর্ধেক হওয়ার পর কাজ স্থবির হয়ে পড়েছে। রাস্তাগুলোর কাজ স্থবির হয়ে গেছে। একজন ইঞ্জিনিয়ার সাহেবকে, পিডি সাহেবকে জিজ্ঞাসা করলে বলে ফান্ড নাই, টাকা নাই। টাকা নিয়ে আসেন। আওয়ামী লীগ নির্বাচনমুখী। আর সময় আছে দুই বছর। এই দুই বছরের মধ্যে যদি কাজগুলো সম্পন্ন করতে না পারি, তাহলে জনগণের কাছে কথা বলতে পারব না। ৫০ কোটি টাকার কাজ, অর্ধেক হয়ে বসে রয়েছে।’

ইউটিউবে অপপ্রচার ও মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে অভিযোগ তুলে সাংসদ ইউটিউব বন্ধ করে দেওয়ার দাবি জানান। তিনি বলেন, ‘ইউটিউবে দেখি খালেদা জিয়া মরে যাচ্ছেন। শেখ হাসিনা কালকেই ক্ষমতাচ্যুত হয়ে যাচ্ছেন। আবার দেখি, সেনাপ্রধানদের টেনে নামানো হচ্ছে। এভাবে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। তথ্য মন্ত্রণালয় কী করে, আমরা বুঝি না।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office