শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

এনসিসি ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের নতুন ব্যাচের যোগদান

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

এনসিসি ব্যাংকে নতুন যোগদানকৃত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

উক্ত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিনসহ অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান ও উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান এবং হিউম্যান রিসোর্সেস ডিভিশনের প্রধান রিশাদ হোসেন উপস্থিত ছিলেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন নবাগতদের স্বাগত জানিয়ে বলেন, বর্তমান যুগে ব্যাংকিং খাত কৃত্রিম বুদ্ধিমত্তা ও আর্থিক প্রযুক্তিনির্ভর হচ্ছে। তাই একজন ব্যাংক কর্মকর্তার শুধু প্রফেশনাল নলেজ থাকাই যথেষ্ট নয়; উদ্ভাবনী চিন্তা, পরিশ্রম ও নৈতিকতাও সমান গুরুত্বপূর্ণ।

তিনি গ্রাহকসেবায় পেশাদারিত্বের ওপর জোর দিয়ে সততা, নিষ্ঠা, পরিশ্রম ও দায়িত্ববোধের সমন্বয়ে নিজেকে গড়ে তুলে ভবিষ্যতে ব্যাংকিং সেক্টরের নেতৃত্ব দিতে প্রস্তুত হওয়ার জন্য নতুন প্রজন্মকে উপদেশ দেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office