শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

এমটিবির নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম ‘এমটিবি লেনদেন’র যাত্রা শুরু

বিজ্ঞপ্তি   |   বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) তাদের নিজস্ব হোস্টেড অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) ‘এমটিবি লেনদেন’-এর গো-লাইভ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে। এটি এমটিবির ডিজিটাল ও পুঁজিবাজার সেবায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

বুধবার (২১ জানুয়ারি) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান, উপ-পরিচালক গৌতম প্রসাদ দাস, মোঃ বখতিয়ার হোসেন, মোঃ শামসুল ইসলাম, উসমান রশীদ মুয়িন ও রেইস উদ্দিন আহ্‌মাদ এবং এমটিবিএস পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম মজুমদার। এছাড়াও ব্যাংকের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা সদস্য এবং এমটিবির টেকনলোজি অপারেশন ও ডিজিটাল ব্যাংকিং বিভাগের কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এমটিবি লেনদেন চালুর মাধ্যমে গ্রাহকরা আরও আধুনিক, নিরাপদ ও কার্যকর ট্রেডিং অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন। এই সিস্টেমে ডিএসই ও সিএসই-এর সঙ্গে মাল্টি এক্সচেঞ্জ ইন্টিগ্রেশন, স্মার্ট অর্ডার রাউটিং, অনলাইন বিও অ্যাকাউন্ট খোলার সুবিধা, ট্রেডিং অ্যালার্ট, অ্যান্ড্রয়েড ও আইওএস মোবাইল অ্যাপ, টেকনিক্যাল অ্যানালাইসিস টুল এবং শাখা ও কল সেন্টারভিত্তিক বিস্তৃত সেবার সুযোগ রয়েছে।

এমটিবি লেনদেনের যাত্রা শুরু এমটিবির প্রযুক্তিনির্ভর গ্রাহকসেবা উন্নয়ন এবং বাংলাদেশের পুঁজিবাজারে আরও কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকারকে প্রতিফলিত করে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office