শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

এ কমিশনের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি : মির্জা আব্বাস

অনলাইন ডেস্ক:   |   সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   ১৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মির্জা আব্বাস

সদ্য গঠিত নির্বাচন কমিশনও আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করবে। তাই এ কমিশনের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি এমন দাবি করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

সোমবার চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

মির্জা আব্বাস বলেন, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার শেখ হাসিনার আত্মীয়। তারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করবে। তাই নির্বাচন কমিশন নিয়ে কোনো কথা বলতে চাই না। কারণ নিরপক্ষ নির্দলীয় সকারের অধীনে ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না।
নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে সদস্য সচিব আবুল হাশেম বক্করের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

এতে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম প্রমুখ।

সভাপতির বক্তব্যে নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, এ সরকারের অধীনে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সরকারের মতো এ কমিশনও অবৈধ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office