শিরোনাম
উন্নত রাষ্ট্র গঠনে নির্ভরযোগ্য তথ্যের বিকল্প নেই: অর্থমন্ত্রী সুগন্ধি চালের উৎপাদন বাড়াতে প্রণোদনা দেওয়া হবে : খাদ্য প্রতিমন্ত্রী ভাঙ্গা–কুয়াকাটা ছয় লেন: দক্ষিণবাংলার অর্থনৈতিক মুক্তির মহাসড়ক: বদরুল আলম নাবিল, সভাপতি-পিজেএফ শেয়ারভিত্তিক অনিয়ন্ত্রিত আবাসন ব্যবসা বন্ধের দাবি রিহ্যাবের বেনাপোল-পেট্রাপোলে আমদানি-রফতানি বন্ধ গ্রাম পুলিশ মহাসমাবেশে সস্ত্রীক যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী প্রতারণা ও পরিচয় জালিয়াতির অভিযোগের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হত্যার হুমকি মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী

সুগন্ধি চালের উৎপাদন বাড়াতে প্রণোদনা দেওয়া হবে : খাদ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৮ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সুগন্ধি চালের উৎপাদন বাড়াতে প্রণোদনা দেওয়া হবে : খাদ্য প্রতিমন্ত্রী

দেশে সুগন্ধি চালের উৎপাদন এলাকা ক্রমেই কমে আসায় বাজারে এ চালের ঘাটতি তৈরি হয়েছে, বেড়েছে দামও। এ পরিস্থিতি মোকাবিলায় সুগন্ধি চাল উৎপাদন হয় এমন এলাকাগুলোতে কৃষকদের প্রণোদনা দিয়ে উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য খাদ্য, কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

রোববার (৮ নভেম্বর) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাজারে সুগন্ধি চালের দাম বেশি হওয়ার কারণ জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, সুগন্ধি চালের উৎপাদন এলাকাগুলো ধীরে ধীরে কমে যাচ্ছে। এ কারণেই কিছু ক্ষেত্রে এ চালের ঘাটতি দেখা দিচ্ছে। সরকার ব্যাপকভাবে সুগন্ধি চাল রপ্তানি করছে না। অল্প কিছুদিন রপ্তানি হলেও বর্তমানে তা বন্ধ রয়েছে।

তিনি বলেন, দেশের কোন এলাকায় কোন ফসল ভালো হয় এবং সংশ্লিষ্ট এলাকার আবহাওয়া ও জলবায়ুর সঙ্গে কোন ফসল উপযোগী, তা নির্ধারণে ভূমি মন্ত্রণালয় থেকে সারা দেশে জরিপ করা হচ্ছে। বিষয়টি কৃষি মন্ত্রণালয়ও দেখছে।

প্রতিমন্ত্রী বলেন, আজকের সভায় খাদ্য, কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা সুগন্ধি চাল উৎপাদন হয় এমন এলাকাগুলো পরিদর্শন করবেন। যেসব এলাকায় এখনো এ চাল উৎপাদিত হয় এবং কৃষকদের উৎপাদনে আগ্রহ রয়েছে, সেসব এলাকায় অতিরিক্ত প্রণোদনা দিয়ে উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, সুগন্ধি চালের উৎপাদন বাড়ানো সম্ভব হলে এ চালের সংকট ও উচ্চমূল্যের সমস্যা থাকবে না বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office