শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

এ বছর হজে যেতে পারবেন ৫৭ হাজার ৮৫৬ জন

অনলাইন ডেস্ক:   |   বুধবার, ১৩ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ১৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান জানিয়েছেন, এ বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৮৫৬ জন হজে যেতে পারবেন।

ধর্ম প্রতিমন্ত্রীকে উদ্ধৃত করে বুধবার এ তথ্য জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হোসাইন।

মহামারি করোনার কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো গত দুইবার বাংলাদেশ থেকে কেউ হজ করতে পারেননি।

এ বছর ১০ লাখ ধর্মপ্রাণ মুসল্লিকে হজের অনুমতি দিচ্ছে সৌদি আরব।তবে এ বছর ৬৫ বছরের কম বয়সী এবং করোনার পূর্ণ ডোজ টিকা নিয়েছেন এমন লোকজনই কেবল হজের সুযোগ পাবেন।

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় গত শনিবার এ ঘোষণা দিয়েছে। খবর আনাদোলুর।

একইসঙ্গে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় করোনার টিকার ব্যাপারে কড়াকড়ি আরোপ করেছে। করোনার দুই ডোজ নেওয়ার পরও বিমানে উঠার ৭২ ঘণ্টা আগে আরটিপিসিআর টেস্ট করতে হবে। করোনা নেগেটিভ সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে।

২০১৯ সালে সারা বিশ্ব থেকে ২৫ লাখ মানুষ পবিত্র হজ পালনের সুযোগ পেয়েছিলেন। করোনার কারণে ২০২০-২১ সালে সীমিত আকারে শুধুমাত্র সৌদিতে অবস্থানরত সীমিত সংখ্যক মানুষ হজ পালনের অনুমতি পান। আর গেল বছর ৬০ হাজার মানুষ পবিত্র পালন করার সুযোগ পান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office