শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

ঐন্দ্রিলার ফেরা হলো না, হেরে গেলেন মৃত্যুর কাছে

বিনোদন ডেস্ক   |   রবিবার, ২০ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

একবার নয়, দুই দুই বার ক্যান্সার থাবা বসিয়েছিল কলকাতার টিভি অভিনেত্রী অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার শরীরে। কিন্তু দু’বারই ক্যানসারকে জয় করেন তিনি। জীবনজয়ী হয়ে ফিরেছিলেন কাজেও। কিন্তু শেষ রক্ষা হল না। ব্রেন স্ট্রোক ও হার্ট অ্যাটাকে টানা ১৯ দিন লড়ে হেরে গেলেন তিনি। শেষ হলো ঐন্দ্রিলা শর্মা অধ্যায়ের।

রোববার দুপুর ১২টা ৫৯ মিনিটে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃস্বাস ত্যাগ করেন ঐন্দ্রিলা। যদিও মস্তিষ্কে অস্ত্রোপচার হওয়ার পর আশা ছিলো হয়তো ফিরবেন তিনি। কিন্তু তারপরই আবার হার্ট অ্যাটাক।

গত ১ নভেম্বর গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে ভর্তি করা হয় হাওড়ার এক বেসরকারি হাসপাতালে। চিকিৎসকরা জানান, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে ঐন্দ্রিলার। কোমায় চলে যান তিনি। রাখা হয় ভেন্টিলেশনে। আর ফেরেনি জ্ঞান। হাসপাতালেই প্রয়াত হলেন অভিনেত্রী।

দুইবার ক্যানসারের চিকিৎসার পর সুস্থ হয়ে কাজে ফিরেছিলেন ঐন্দ্রিলা শর্মা। সুস্থ হওয়ার পরই ছোট পর্দার জনপ্রিয় শো ‘দিদি নাম্বার ওয়ান’-এর মঞ্চে হাজির হয়েছিলেন। তার ক্যানসার জয়ের গল্প অনুপ্রাণিত করেছিল ভক্তদের। এরপর জি-বাংলা অরিজিনালের ছবি ‘ভোলে বাবা পার করেগা’-তে দেখা গিয়েছিল তাকে।

কালার্স বাংলার ‘ঝুমুর’ ধারাবাহিকের মাধ্যমে বাংলা টেলিভিশনের জগতে নিজের অভিনয়ে পথ চলা শুরু করেন ঐন্দ্রিলা। স্টার জলসার ‘জীবন জ্যোতি’ ধারাবাহিকেও মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল তাকে। সান বাংলার ‘জিয়ন কাঠি’ ধারাবাহিকে অভিনয় করেন তুলির ভূমিকায়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office