শিরোনাম
বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী

ওয়াইসি ও আব্বাস সিদ্দিকীকে নিয়ে মুখ খুললেন মমতা

অনলাইন ডেস্ক   |   রবিবার, ০৪ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ১৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: আনন্দবাজার পত্রিকা

এবার মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন প্রধান আসাদউদ্দিন ওয়াইসি এবং ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর ওপর চটেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আব্বাস এবং ওয়াইসির সঙ্গে বিজেপির গাঁটছড়া রয়েছে বলে অভিযোগ তোলেন তিনি।

শনিবার দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে মমতা বলেন, হায়দ্রাবাদ থেকে বিজেপির এক বন্ধু এসেছে, ফুরফুরা শরীফের একটা চ্যাংড়াকে নিয়ে কয়েক কোটি টাকা খরচ করে কমিউনাল স্লোগান দিচ্ছে। আর হিন্দু-মুসলমান ভাগ করার চেষ্টা করছে। ওদেরকে একটা ভোটও দেবেন না। ওদের একটা ভোট দেওয়া মানে বিজেপিকে দেওয়া।

বাম ও কংগ্রেসের সংযুক্ত মোর্চায় রয়েছে আব্বাসের দল। রাজ্যে ২৮টি আসনে প্রার্থীও দিয়েছে আইএসএফ। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনার ৪টি আসনে খাম প্রতীকে লড়ছেন আব্বাস অনুসারীরা।

শনিবার সেই দক্ষিণ ২৪ পরগনাতেই আব্বাসকে আক্রমণ করেন মমতা। মুসলিম ভোট ভাগ করে বিজেপিকে সুবিধা করে দেওয়ার অভিযোগও আব্বাসের বিরুদ্ধে তুলেছেন তিনি।

রায়দিঘিতে মমতা বলেন, ওরা কয়েক কোটি টাকা খরচ করে মুসলিম ভোট ভাগাভাগির চেষ্টা করছে। ওদের একটাও ভোট নয়। ওদের ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া।

মমতা যেমন আইএসএফ-এর বিরুদ্ধে বিজেপিকে সুবিধা করে দেওয়ার অভিযোগ তুলেছেন, তেমনই পাল্টা অভিযোগ করেছেন আব্বাস সিদ্দিকীও।

রোববার তিনি বলেন, বাংলাকে বিজেপির হাতে তুলে দেওয়ার জন্য যে বড় অঙ্কের টাকার চুক্তি ছিল, সেটা পাচ্ছেন না বলেই মমতা বন্দ্যোপাধ্যায় উল্টোপাল্টা বকছেন।

মমতা তাকে ‘ফুরফুরার চ্যাংড়া’ বলে ব্যক্তিগত আক্রমণ করলেও তা গায়ে মাখতে চান না আব্বাস।

তিনি বলেন, আমি তো ছোট বাচ্চা তার কাছে। আমাকে শুধু ছোটবড় কথা বলছেন না, তিনি বড়দেরও তুইতোকারি করেন এবং অনেককে নিয়ে খারাপ ভাষাতেও কথা বলেন। উনি আমাকে ‘চ্যাংড়া’ বলেছেন বলে আমি কিছু মনে করি না।

একই সঙ্গে আব্বাসের দাবি, তৃণমূল মানুষকে নিয়ে খেলছিল। বোকা বানিয়ে বিভাজনের চেষ্টা করছিল। সেটা আমি হতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে, তার চাল ঘেটে দিয়েছে আব্বাস। তাই বলছেন, আমি ফুরফুরার কেউ নয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office