শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

কণ্ঠশিল্পী আসিফের বিচার শুরু

অনলাইন ডেস্ক:   |   বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   ১৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

আদালতে কণ্ঠশিল্পী আসিফ আকবর

সংগীতশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের (আইসিটি) মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এই আদেশ দেন। আগামী ২৩ জুন মামলার সাক্ষ্য গ্রহণের শুনানির দিন ঠিক করেছেন আদালত। প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী শামীম আল মামুন।

অভিযোগ গঠনের শুনানির সময় আদালতে উপস্থিত সংগীতশিল্পী আসিফ নিজেকে নিরপরাধ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার চান।

আসিফের পক্ষে শুনানি করেন আইনজীবী জাকির হোসেন খান। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন ওই ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম শামীম।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে ২০১৮ সালের ৪ জুন আসিফ আকবরের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় মামলা করেন গীতিকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিন। পরদিন গ্রেপ্তার করে আসিফ আকবরকে আদালতে হাজির করা হয়। পরে আদালত থেকে জামিনে ছাড়া পান তিনি।

আইসিটি আইনে করা ওই মামলা তদন্ত করে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর আসিফ আকবরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলায় আসিফের বিরুদ্ধে শিল্পী শফিক তুহিনের অভিযোগ, অনুমতি ছাড়াই তাঁর সংগীতকর্মসহ অন্যান্য গীতিকার, সুরকার ও শিল্পীদের ৬১৭টি গান সবার অজান্তে বিক্রি করেছেন আসিফ।

আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আসিফ আকবরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা আরও একটি মামলা বিচারাধীন। ওই মামলায় ২০১৯ সালের ২০ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে সিআইডি।

আসিফকে গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির প্রশান্ত শিকদার তখন প্রথম আলোকে বলেছিলেন, আইসিটি আইনে মামলা হওয়ায় পর আসিফ আকবরকে মগবাজারের অফিস থেকে গ্রেপ্তার করার সময় তাঁর কাছ থেকে চার বোতল মদ পাওয়া যায়। তিনি ওই মদের লাইসেন্স দেখাতে পারেননি। পরে তাঁর বিরুদ্ধে মাদকের মামলা করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office