শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

কমলগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ দাবির অভিযোগ

কমলগঞ্জ প্রতিনিধি   |   মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ২৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ইউনিয়ন ভূমি অফিসে খাজনা পরিশোধকে কেন্দ্র করে এক কর্মকর্তার বিরুদ্ধে উৎকোচ দাবির গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. আব্দুল কাইয়ুম লিখিত অভিযোগে জানিয়েছেন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস. এস. মোকলেছুর রহমান তার কাছ থেকে জমির খাজনা গ্রহণের জন্য ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চিৎলীয়া গ্রামের বাসিন্দা আব্দুল কাইয়ুম তার পিতা মৃত আব্দুল গফুরের রেখে যাওয়া তিলকপুর মৌজার জমির বকেয়া খাজনা পরিশোধের উদ্দেশ্যে গত ২২ এপ্রিল ইউনিয়ন ভূমি অফিসে যান। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা কোনো প্রকার কাগজপত্র যাচাই-বাছাই ছাড়াই তার কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। এত বড় অঙ্কের অর্থ দাবি করার কারণ জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং ‘টাকা ছাড়া এ অফিসে কোনো কাজ হয় না’—এমন মন্তব্য করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ভুক্তভোগীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণও করা হয় বলে জানা গেছে।

পরবর্তীতে ২৬ এপ্রিল পুনরায় একজন মুহরারের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হলে সেখানেও একই ধরনের আচরণ করা হয়। এ সময় ৪০ হাজার টাকা দাবি করা হয় বলে অভিযোগ করেন কাইয়ুম।

স্থানীয়ভাবে অনুসন্ধানে জানা যায়, অভিযুক্ত কর্মকর্তা দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে সাধারণ সেবাগ্রহীতাদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে বিতর্কিত। নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ ছাড়া তিনি কোনো সেবা প্রদান করেন না—এমন অভিযোগও রয়েছে। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগী জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি)-সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেছেন। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার জমির খাজনা পরিশোধে প্রশাসনিক সহায়তা কামনা করেছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office